শিরোনাম
রামগতিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর পলাতক তাড়াশ পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বসতবাড়ি, গুদাম ও অফিস ভস্মীভূত কয়রায় প্রতিবন্ধিতা ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জনগণের আস্থা ও উন্নয়নের প্রত্যয়ে কয়ড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সন্তোষ কুমার বগুড়ায় অপহরণ মামলাসহ গ্রেপ্তার ৬ নওগাঁর ধামইরহাটের তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার বদলগাছীতে ছাগল চুরির অভিযোগে নারীসহ ৩ জন আটক পার্বতীপুরে দুই মাদকসেবীসহ বিভিন্ন মামলায় আটক ৮ জন কারাগারে চুয়াডাঙ্গায় স্বাস্থ্যসেবা ও ভূমিসেবা কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

জানালার গ্রিল মাথায় পড়ে বকশীগঞ্জে শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদকের নাম / ৩১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬

 

জামালপুর প্রতিনিধি :

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের মধ্য ধাতুয়াকান্দা গ্রামে জানালার ভারী লোহার গ্রিল মাথায় পড়ে রকিবুল ইসলাম (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত রকিবুল ইসলাম মধ্য ধাতুয়াকান্দা নতুন বাজার এলাকার মোস্তফা ও আনোয়ারা দম্পতির একমাত্র সন্তান। পরিবারের একমাত্র শিশুকে হারিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মধ্য ধাতুয়াকান্দা গ্রামের হোসেন মিয়ার মালিকানাধীন “মদিনা স্টিল ওয়ার্কশপ” নামের একটি দোকানের বারান্দায় ক্রেতাদের সরবরাহের জন্য কয়েকটি ভারী লোহার জানালার গ্রিল দাঁড় করিয়ে রাখা ছিল। সকালে শিশু রকিবুল সেখানে খেলতে যায়। খেলার একপর্যায়ে সে গ্রিলগুলোর সঙ্গে ধরে নাড়াচাড়া করছিল। হঠাৎ একটি ভারী গ্রিল ভারসাম্য হারিয়ে তার মাথার ওপর উল্টে পড়ে।

এতে শিশুটির মাথায় গুরুতর আঘাত লাগে এবং অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে কর্তব্যরত চিকিৎসক জানান। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়। শিশুটির স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতাল ও বাড়ির পরিবেশ। স্থানীয়রা জানান, রকিবুল ছিল অত্যন্ত চঞ্চল ও সবার আদরের শিশু। তার এমন আকস্মিক মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।

এ বিষয়ে বকশীগঞ্জ থানা এর অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

স্থানীয় সচেতন মহল বলছে, স্টিল ওয়ার্কশপ কিংবা নির্মাণসামগ্রী রাখার স্থানে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। বিশেষ করে শিশুদের চলাচলের জায়গায় ভারী সামগ্রী অসতর্কভাবে রাখার কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারা ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা এড়াতে সংশ্লিষ্টদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
23 May 2026

জানালার গ্রিল মাথায় পড়ে বকশীগঞ্জে শিশুর মর্মান্তিক মৃত্যু

www.dainikkagoj.com
23 May 2026

জানালার গ্রিল মাথায় পড়ে বকশীগঞ্জে শিশুর মর্মান্তিক মৃত্যু

www.dainikkagoj.com