শিরোনাম
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, ভোগান্তিতে রায়গঞ্জ ইউএনও কার্যালয়ে আসা সেবাগ্রহীতারা তানোরে ট্রাকসহ ৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ ট্রেনে ঢাকায় গরু নিতে ব্যবসায়ীদের আগ্রহ বেড়েছে মাদারগঞ্জে গোসলে নেমে ১০ বছরের শিশুর মৃত্যু, বড় ভাই জীবিত উদ্ধার জামালপুরের সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার ভেড়ামারায় জেলিযুক্ত চিংড়ি বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা, ক্ষতিকর মাছ ধ্বংস চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মর্মান্তিক মৃত্যু ভাঙ্গুড়ায় জামায়াত নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা: মামলা দায়ের, আটক ২ জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষে আগামীকাল ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তাড়াশে চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩
শনিবার, ২৩ মে ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

তাড়াশে চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

প্রতিবেদকের নাম / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে আলোচিত রিপন প্রামানিক হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২২ মে) সকালে তাড়াশ থানা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান।

সংবাদ সম্মেলনে ওসি হাবিবুর রহমান বলেন, গত ১৫ এপ্রিল উল্লাপাড়া উপজেলার ঝিকড়া কুন্ডুপাড়া গ্রামের আসান আলীর ছেলে রিপন প্রামানিক শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হন। পরে তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের মহেষ রৌহালী এলাকায় হাটিকুমরুল-রাজশাহী মহাসড়কের উত্তর পাশে একটি ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। দুর্বৃত্তরা তাকে নির্মমভাবে হত্যা করে লাশ ফেলে রেখে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।

স্থানীয় লোকজন ধানক্ষেতে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে তাড়াশ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পরপরই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে মাঠে নামে তাড়াশ থানা পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিন আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— রফিকুল ইসলাম (৫০), গোলাম মোস্তফা (৩৬) ও তোফায়েল ইসলাম (৪৫)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একইসঙ্গে এই হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

ওসি হাবিবুর রহমান আরও বলেন, “চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ নিরলসভাবে কাজ করেছে। ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
22 May 2026

তাড়াশে চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

www.dainikkagoj.com
22 May 2026

তাড়াশে চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

www.dainikkagoj.com