শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

পঞ্চগড় সদর উপজেলা বিএনপি’র সভাপতি দাউদ প্রধান, সম্পাদক মাহফুজার বাবু

Reporter Name / ১৪৯ Time View
Update : সোমবার, ৫ মে, ২০২৫

 

পঞ্চগড় প্রতিনিধিঃ

১৬ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পঞ্চগড় সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি হিসেবে আবু দাউদ প্রধান ও সাধারণ সম্পাদক হিসেবে মাহফুজুর রহমান বাবু নির্বাচিত হয়েছেন। এছাড়া সম্মেলনে দুইটি সাংগঠনিক সম্পাদক পদে আওরঙ্গজেব ও রবিউল ইসলাম রবি নির্বাচিত হয়েছেন। এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট খয়রুল ইসলাম ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে অবসরপ্রাপ্ত শিক্ষক সাদেকুর ইসলাম।

শনিবার (৩ মে) রাতে নব নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ দু’টি সাংগঠনিক পদে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। তিনি আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জেলা বিএনপির কাছে জমা দিতে নির্দেশনা দিয়েছেন।

এর আগে, শনিবার বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হলরুমে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ৭১০ জন ডেলিগেট গোপন ব্যালট পেপারের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দু’জন করে ৪ জন এবং দু’টি সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই দিন দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পঞ্চগড় সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন

প্রথম অধিবেশন শুরু হয়।

সম্মেলনে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার নেতাকর্মী ও সমর্থকেরা ব্যানার হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অডিটোরিয়াম চত্বরে উপস্থিত হয়। এসময় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা যায়।

প্রথম অধিবেশনে পঞ্চগড় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব সেকেন্দার আলীর সঞ্চালনায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির, কেন্দ্রীয় কিমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমিনুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রিনা পারভীন, পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ, ২০০৯ সালে সদর উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আবু দাউদ প্রধান সভাপতি ও আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর