শিরোনাম
ভাঙ্গুড়া পৌরসভায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে শপিং কমপ্লেক্সে দুঃসাহসিক চুরি, দেড় কোটি টাকার ১৪৬ মোবাইল উধাও অনলাইনে পরিচয়, বিয়ে করতে এসে প্রেমিকার বয়স কম দেখে ফিরে গেলেন চীনা যুবক পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলের পরিচ্ছন্নতা কর্মী নিহত জনগণের মনের ভাষা বুঝে বাজেট প্রণয়ন করা হয়েছে: এমপি বীথিকা বিনতে হোসাইন গাবতলীতে অস্থায়ী ইট তুলে নেওয়ায় সড়কে চরম ভোগান্তি, ‘ইট ভাড়া’ নিয়ে বিতর্ক জামুন্না পল্লী বন্ধু স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা (মজনু) মিশাম হ্যাচারির পচা ডিম ও বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ টাগরা গ্রামের জনজীবন চুয়াডাঙ্গায় পাচারকালে ওএমএসের চাল-আটা জব্দ, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা হাউস অব মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে বিশুদ্ধ পানির টিউবওয়েল স্থাপন
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধে উজ্জীবিত পুলিশ সদস্যদের প্রশংসা পুলিশ সুপারের

প্রতিবেদকের নাম / ৫৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

 

মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে জাঁকজমকপূর্ণ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে আয়োজিত এ প্যারেডে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন। পুরো প্যারেডজুড়ে সদস্যদের চৌকসতা, শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং দায়িত্বনিষ্ঠার উজ্জ্বল প্রতিফলন দেখা যায়।

প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম। এ সময় তিনি সদস্যদের কুচকাওয়াজ, ড্রিল ও শারীরিক সক্ষমতা পর্যবেক্ষণ করেন এবং চৌকস ও দৃষ্টিনন্দন সালাম প্রদর্শনের জন্য কয়েকজন সদস্যকে তাৎক্ষণিকভাবে পুরস্কৃত করেন।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, পুলিশের পেশাগত দক্ষতা বৃদ্ধি, শারীরিক সক্ষমতা বজায় রাখা এবং মানসিক দৃঢ়তা অর্জনে নিয়মিত পিটি ও প্যারেড অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকল সদস্যকে আরও আন্তরিকতা, সততা ও ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

তিনি আরও বলেন, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চট্টগ্রাম জেলা পুলিশ সর্বদা পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। জনগণের আস্থা অর্জনে পুলিশ সদস্যদের মানবিক আচরণ ও দায়িত্বশীলতার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

প্যারেড শেষে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন শাখার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
18 May 2026

চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধে উজ্জীবিত পুলিশ সদস্যদের প্রশংসা পুলিশ সুপারের

www.dainikkagoj.com
18 May 2026

চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধে উজ্জীবিত পুলিশ সদস্যদের প্রশংসা পুলিশ সুপারের

www.dainikkagoj.com