শিরোনাম
চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ে মিলল পরিচয় সিরাজগঞ্জে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত দুই ট্রাকচালক টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি মীর মাজেদুর রহমানের ইন্তেকাল নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

কুষ্টিয়ায় গরু কিনতে গিয়ে অজ্ঞান পার্টির খপ্পরে কৃষক, খোয়া গেল ১ লাখ ২০ হাজার টাকা

প্রতিবেদকের নাম / ৫৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬

 

হৃদয় রায়হান, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়া থেকে মেহেরপুরে গরু কিনতে যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা খুইয়েছেন হানিফ শেখ (৬০) নামে এক কৃষক। সোমবার (১৮ মে) সকালে মিরপুর-গাংনী সড়কের মাঝামাঝি কোনো এক স্থানে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগী হানিফ শেখ কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কামিরহাট গ্রামের বাসিন্দা এবং আইনউদ্দিন শেখের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে গরু কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে নগদ ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে মেহেরপুরের দিকে রওনা দেন তিনি। পথিমধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে তাকে অচেতন করে সঙ্গে থাকা পুরো টাকাই হাতিয়ে নেয়।

স্থানীয়রা সড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে হানিফ শেখকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে পৌঁছে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

হানিফ শেখের বড় ছেলে মাসুম শেখ জানান, সকাল থেকে বাবার সঙ্গে যোগাযোগ করতে না পেরে তারা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে বেলা ১১টার দিকে খবর আসে, তিনি গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। সেখানে গিয়ে বাবাকে উদ্ধার করে প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিভিন্ন সড়কে অজ্ঞান পার্টির সদস্যরা সক্রিয় থাকলেও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিশেষ করে হাট-বাজার ও গরুর কেনাবেচাকে কেন্দ্র করে প্রতারক চক্রগুলো বেশি তৎপর হয়ে ওঠে।

তবে এ বিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম আইন-শৃঙ্খলা কমিটির সভায় ব্যস্ত থাকায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
18 May 2026

কুষ্টিয়ায় গরু কিনতে গিয়ে অজ্ঞান পার্টির খপ্পরে কৃষক, খোয়া গেল ১ লাখ ২০ হাজার টাকা

www.dainikkagoj.com
18 May 2026

কুষ্টিয়ায় গরু কিনতে গিয়ে অজ্ঞান পার্টির খপ্পরে কৃষক, খোয়া গেল ১ লাখ ২০ হাজার টাকা

www.dainikkagoj.com