শিরোনাম
আর্জেন্টিনা ভক্ত তারকা লেখক ও কথাসাহিত্যিক তুলতুল, বিশ্বকাপ ঘিরে উচ্ছ্বাস ভাঙ্গুড়া পৌরসভায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে শপিং কমপ্লেক্সে দুঃসাহসিক চুরি, দেড় কোটি টাকার ১৪৬ মোবাইল উধাও অনলাইনে পরিচয়, বিয়ে করতে এসে প্রেমিকার বয়স কম দেখে ফিরে গেলেন চীনা যুবক পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলের পরিচ্ছন্নতা কর্মী নিহত জনগণের মনের ভাষা বুঝে বাজেট প্রণয়ন করা হয়েছে: এমপি বীথিকা বিনতে হোসাইন গাবতলীতে অস্থায়ী ইট তুলে নেওয়ায় সড়কে চরম ভোগান্তি, ‘ইট ভাড়া’ নিয়ে বিতর্ক জামুন্না পল্লী বন্ধু স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা (মজনু) মিশাম হ্যাচারির পচা ডিম ও বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ টাগরা গ্রামের জনজীবন চুয়াডাঙ্গায় পাচারকালে ওএমএসের চাল-আটা জব্দ, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

সেনবাগে স্কুলের সামনে যানজট রোধে ওসির কঠোর নির্দেশ, বিদ্যালয়ের সামনে রিকশা-সিএনজি দাঁড় করানো নিষিদ্ধ, শিক্ষার্থীদের নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা

প্রতিবেদকের নাম / ২৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬

 

মোঃ সামছু উদ্দিন লিটন, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ পৌর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যানজট নিরসনে কঠোর অবস্থানে গেছে পুলিশ প্রশাসন। স্কুলের প্রধান ফটকের সামনে রিকশা, অটোরিকশা ও সিএনজি দাঁড় করিয়ে যানজট সৃষ্টি করা যাবে না বলে স্পষ্ট নির্দেশ দিয়েছেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি)।

এরই অংশ হিসেবে মঙ্গলবার সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দীর্ঘদিন ধরে সড়ক দখল করে রাখা রিকশা ও সিএনজি সরিয়ে দেওয়া হয়। সরেজমিনে গিয়ে ওসি নিজেই পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং তাৎক্ষণিকভাবে যানবাহনগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।

জানা গেছে, বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে প্রতিদিন অসংখ্য রিকশা, অটোরিকশা ও সিএনজি দাঁড়িয়ে থাকায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশ ও বের হতে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছিল। এতে প্রায়ই যানজটের পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হচ্ছিল। অভিভাবক ও স্থানীয় বাসিন্দারাও বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছিলেন।

বিষয়টি নোয়াখালী-২ আসনের সংসদ সদস্যের নজরে এলে তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশাসনের সহযোগিতা কামনা করলে সেনবাগ থানা পুলিশ তাৎক্ষণিকভাবে উদ্যোগ গ্রহণ করে।

এ সময় ওসি সংশ্লিষ্ট চালক ও স্থানীয়দের সতর্ক করে বলেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যানজট সৃষ্টি করা যাবে না। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে নির্দেশ অমান্য করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

স্থানীয় অভিভাবক ও সচেতন মহল প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, স্কুলের সামনে যানজট কমলে শিক্ষার্থীদের চলাচল নিরাপদ ও স্বস্তিদায়ক হবে। তারা নিয়মিত তদারকিরও দাবি জানান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
18 May 2026

সেনবাগে স্কুলের সামনে যানজট রোধে ওসির কঠোর নির্দেশ, বিদ্যালয়ের সামনে রিকশা-সিএনজি দাঁড় করানো নিষিদ্ধ, শিক্ষার্থীদের নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা

www.dainikkagoj.com
18 May 2026

সেনবাগে স্কুলের সামনে যানজট রোধে ওসির কঠোর নির্দেশ, বিদ্যালয়ের সামনে রিকশা-সিএনজি দাঁড় করানো নিষিদ্ধ, শিক্ষার্থীদের নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা

www.dainikkagoj.com