রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজাদপুর থানায় ছাত্রদল নেতার হামলা: পুলিশ সদস্যের মোবাইল ভাঙচুর সমন্বয়হীনতায় সোলার বিদ্যুৎ গলার কাঁটা,মাসে ৫ লাখ টাকা গচ্চা শাহজাদপুরে দুধের কারখানায় বায়োগ্যাস বিস্ফোরণ: ২ শ্রমিক আশঙ্কাজনক এমআরএ-এর নির্দেশনা উপেক্ষা; ঈশ্বরদীতে নিউ এরা ফাউন্ডেশনের কর্মীদের শনিবারও কিস্তি আদায়ে বাধ্য করার অভিযোগ কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য

তাড়াশ পৌর শহরে অবকাঠামো উন্নয়নে বেহাল চিত্র, বাড়ছে জনদুর্ভোগ

Reporter Name / ৩৫ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

ফিরোজ আল আমিন, নিজস্ব প্রতিনিধি:

 

তাড়াশ পৌর শহরে অবকাঠামো উন্নয়নে কোটি কোটি টাকা ব্যয়ের দাবি থাকলেও বাস্তব চিত্র ভিন্ন বলে অভিযোগ উঠেছে। উন্নয়নের নানা প্রকল্পের কথা শোনা গেলেও গুরুত্বপূর্ণ সড়কগুলোর বর্তমান অবস্থা দেখে হতাশা প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা।

পৌর শহরের শ্রমিক অফিস সংলগ্ন তিন রাস্তার মোড়ের উত্তর পাশে অবস্থিত ওয়াপদা বাঁধ আঞ্চলিক সড়কটির অবস্থা দীর্ঘদিন ধরেই নাজুক। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙাচোরা অংশ সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই সেখানে পানি জমে থাকে, ফলে পথচারী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, সড়কটি সংস্কারে বড় কোনো উন্নয়ন প্রকল্পের প্রয়োজন নেই। অস্থায়ীভাবে ১-২ ট্রাক খোয়া ও বালু ফেললেই চলাচলের উপযোগী করা সম্ভব। কিন্তু পৌর কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

এলাকার ব্যবসায়ীরা জানান, রাস্তার বেহাল অবস্থার কারণে ক্রেতাদের যাতায়াত কমে গেছে। এতে ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। পাশাপাশি স্কুলগামী শিক্ষার্থী ও রোগী বহনকারী যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে, যা জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।

পৌর কর্তৃপক্ষের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সচেতন মহল মনে করছেন, দ্রুত সড়কটি সংস্কার এবং অবকাঠামো উন্নয়নে বরাদ্দকৃত অর্থের স্বচ্ছ হিসাব প্রকাশ করা এখন সময়ের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর