শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানিতে বাংলাদেশের নতুন দিগন্ত,সিরাজগঞ্জ সোলার পার্কের বহুমুখী সাফল্য ও সম্ভাবনা তাড়াশে মেয়র পদে সোলায়মান হোসেন সিহাবকে দেখতে চায় সর্বস্তরের জনগণ তাড়াশ পৌর শহরে অবকাঠামো উন্নয়নে বেহাল চিত্র, বাড়ছে জনদুর্ভোগ জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা

তানোরে স্কুলের গেট বন্ধ করে তার কাটার বেড়া দিয়েছে প্রভাবশালী ৫ ঘন্টা পর বাড়ি ফিরে গেলো শিক্ষার্থীরা 

Reporter Name / ৩৬ Time View
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

 

আশরাফুল ইসলাম রনজু তানোর রাজশাহী প্রতিনিধি :

রাজশাহীর তানোরে নির্বাচনের পর দিন জুমার পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রবেশের একমাত্র গেট বন্ধ করে তার কাটার বেড়া দিয়ে ঘিরে দিয়েছে জুমার পাড়া গ্রামের মৃত ইয়াসিন মোল্লার পুত্র রোকন উদ্দীন মোল্লা। নির্বাচনের পর সোমবার সকাল ৯টার দিকে বিদ্যালয়ে এসে প্রবেশের রাস্তায় এমন বেড়া দেয়ায় শিক্ষার্থী ও শিক্ষকরা স্কুলে প্রবেশ করতে না পেরে সেখানেই অবস্থান নেন।

বিষয়টি তানোর উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হলে বেলা ১টার সময় সহকারী কমিশনার ভূমি ঘটনাস্থলে উপস্থিত হন। বেলা ২টা পর্যন্ত শিক্ষক ও শিক্ষার্থীরা স্কুলের বাইরেই অবস্থা করছিলেন। প্রায়

এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী ও শিক্ষকদের সাথে কথা বলে জানা গেছে, ১৯৯৮ সাথে বাধাইড় ইউপির জুমার পাড়ায় স্থাপিত ইউপির একমাত্র বারিকা বিদ্যালয় এটি। প্রতিষ্ঠার পর থেকে ওই গেটের রাস্তাটি ব্যবহার করে আসছেন স্কুল কর্তৃপক্ষ। মুন্ডমালা আমনুরা সড়কের পাকা রাস্তা থেকে ১১ফিট জমি রোকন উদ্দীন মোল্লা তার নিজের দাবি করে রাস্তাটি তার কাটার বেড়া দিয়ে স্কুলের গেট বন্ধ করে ঘিরে দেয়া হয়েছে।

জুমার পাড়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষিকা ইউরেকা খাতুন বলেন, স্কুলটি প্রতিষ্ঠার পর থেকেই পাকা সড়কের ১১ ফিট জায়গা ছেড়ে বেড়া দিয়ে স্কুলের গেট করা হয়েছে। ওই ১১ ফিট জায়গায় দোকান ঘর করবে মর্মে রোকন উদ্দীন মোল্লা গেটে ঘিরে তার কাটার বেড়া দিয়ে স্কুলে প্রবেশের রাস্তা বন্ধ করে দিয়েছে। ফলে, শিক্ষার্থীসহ আমরা শিক্ষকরা কেউ স্কুলে যেতে না পেরে গেটের সামনে অবস্থান নিয়ে বসে আছি। এসিল্যান্ড স্যার এসেও কোন ব্যবস্থা করতে পারলেন না।

এবিষয়ে তানোর সহকারী কমিশনার ভূমি শিব সংকর বসাক বলেন, ওই জায়গাটুকু রোকন উদ্দীন মোল্লার নিজস্ব সম্পত্তি সে স্কুলকে ব্যবহার করতে দিবে না মর্মে ঘিরে দিয়েছে। বিকল্প রাস্তার ব্যবস্থা করা হচ্ছে জানিয়ে তিনি গেট না খুলে দিয়ে চলে গেলেন। পরে, শিক্ষার্থীরা স্কুলের পেছনের একটি গলি দিয়ে স্কুলে গেলেন। এঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর