বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম
জয়পুরহাটের কালাইয়ে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত শাজাহানপুরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন পাবনার ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজে বর্নিল সাজে পহেলা বৈশাখ-১৪৩৩ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আফছার উদ্দিন সলঙ্গায় শাহীন স্কুলে বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা ভোজের মধ্য দিয়ে লংগদুতে বাংলা নববর্ষ পালিত পাবনার ভাঙ্গুড়ায় বর্ণাঢ্য আয়োজন ও বর্নিল সাজের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন উৎসব মুখর পরিবেশে খাগড়াছড়িতে পহেলা বৈশাখ উদযাপন বাইশারীতে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করল সিএইচটি সম্প্রীতি জোট বাংলা বর্ষবরণে ময়মনসিংহে বর্ণিল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 

বর্ণাঢ্য র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা ভোজের মধ্য দিয়ে লংগদুতে বাংলা নববর্ষ পালিত

Reporter Name / ১৮ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :-

রাঙ্গামাটির লংগদুতে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

১৪ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১১ টায় উপজেলা পরিষদেদ সামনে থেকে গ্রাম বাংলার ঐতিহ্যের আলোকে বর্ণিল সাজে সজ্জিত হয়ে বর্ণাঢ্য বৈশাখী র‍্যালি বের করে উপজেলা প্রশাসন। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয় ।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন।

এতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন লংগদু থানা অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া, উপজেলা হর্টিকালচার সেন্টারের সহকারী উদ্যানতত্ত্ববীদ মোঃ আসিফ মাহমুদ, লংগদু সরকারি মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওসমান গনি, লংগদু প্রেসক্লাবের সভাপতি মোঃ এখলাছ মিঞা খানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, হেডম্যান-কার্বারী, শিক্ষাক- শিক্ষার্থী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে গ্রাম বাংলা ঐতিহ্যবাহী লোকগান, বাউলগান, আঞ্চলিক ও পাহাড়ি গান এবং নৃত্য পরিবেশ শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এদিকে আজ প্রভাতে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “ছায়ানীড়, লংগদু” এর আয়োজনে বাঙালির ঐতিহ্যকে ধারণ করে পান্তা ভোজের আয়োজন করা হয়।

এবিষয়ে ছায়ানীড়ের সদস্য সচিব আল আমিন ইমরান বলেন, গ্রাম বাংলা ও বাঙালির ঐতিহ্য সংস্কৃতি, কৃষ্টি – কালচারকে ধরে রাখতে আামাদের এই আয়োজন। পান্তা-ইলিশ ভোজের কথা থাকলেও আমাদের ইলিশ মাছ সংগ্রহ করা দুঃসাধ্য ব্যাপার, তাই কাপ্তাই হ্রদের সুস্বাদু মাছ দিয়েই প্রতি বছর পান্তা ভোজের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর