মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
জয়পুরহাটের কালাইয়ে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত শাজাহানপুরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন পাবনার ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজে বর্নিল সাজে পহেলা বৈশাখ-১৪৩৩ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আফছার উদ্দিন সলঙ্গায় শাহীন স্কুলে বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা ভোজের মধ্য দিয়ে লংগদুতে বাংলা নববর্ষ পালিত পাবনার ভাঙ্গুড়ায় বর্ণাঢ্য আয়োজন ও বর্নিল সাজের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন উৎসব মুখর পরিবেশে খাগড়াছড়িতে পহেলা বৈশাখ উদযাপন বাইশারীতে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করল সিএইচটি সম্প্রীতি জোট বাংলা বর্ষবরণে ময়মনসিংহে বর্ণিল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 

উৎসব মুখর পরিবেশে খাগড়াছড়িতে পহেলা বৈশাখ উদযাপন

Reporter Name / ২১ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

 

 

মো.মাসুদ রানা,

বিশেষ প্রতিনিধি:

খাগড়াছড়িতে নানা আয়োজনে উৎসব মুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে পৌর টাউন হল প্রাঙ্গণে এসে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এরপর উদ্বোধন করা হয় লোকজ মেলার।

এদিকে, দ্বিতীয়বারের মতো সরকারি উচ্চ বিদ্যালয়ের বটতলায় নববর্ষ উদযাপিত হয়েছে।

সকালে খাগড়াছড়ি চেঙ্গী স্কয়ার থেকে নববর্ষের শোভা যাত্রাটি শুরু হয়ে সরকারি উচ্চ বিদ্যালয়র মাঠে এসে শেষ হয়।

সার্বজনীন পহেলা বৈশাখ উদযাপন কমিটির উদ্যোগে এর আয়োজন করা হয়। বটমূলে জাতীয় সঙ্গীত ও এসো এসো বৈশাখ গান দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। চলে লোকজ সংস্কৃতি, বাউল, জারি, সারি ভাটিয়ালি গানের অনুষ্ঠান।

অনুষ্ঠানের উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ২৯৮ নং আসনের সাংসদ ও জেলা বিএনপির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল কে, এম, ওবায়দুল হক, জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত, জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা পুলিশ সুপার মোঃ মোরতোজা আলি খাঁন, খাগড়াছড়ি জেলা বিএনপি’র প্রধান উপদেষ্টা জাকিয়া জিন্নাত বীথি।

নববর্ষের এদিনে পাহাড়ে সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ুক এমন প্রত্যাশা সকলের। পাহাড়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ধরে রাখতে সকলকে এগিয়ে আসার আহবান বক্তাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর