বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জের তাড়াশে খালকুলা বাজারে ডেইরি খামারিদের জন্য বিশেষ সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটের কালাইয়ে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত শাজাহানপুরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন পাবনার ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজে বর্নিল সাজে পহেলা বৈশাখ-১৪৩৩ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আফছার উদ্দিন সলঙ্গায় শাহীন স্কুলে বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা ভোজের মধ্য দিয়ে লংগদুতে বাংলা নববর্ষ পালিত পাবনার ভাঙ্গুড়ায় বর্ণাঢ্য আয়োজন ও বর্নিল সাজের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন উৎসব মুখর পরিবেশে খাগড়াছড়িতে পহেলা বৈশাখ উদযাপন বাইশারীতে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করল সিএইচটি সম্প্রীতি জোট

সিন্দুকছড়ি জোনের উদ্যোগে রামগড়ে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

Reporter Name / ৬৭ Time View
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃমাসুদ রানা,বিশেষ প্রতিনিধিঃ

খাগড়াছড়ির রামগড় উপজেলার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে উপজেলার নাকাপা বাজার এলাকায় একটি বিশেষ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে।

সিন্দুকছড়ি জোন সদর ও জালিয়াাপাড়া আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে দুপুর থেকে বিকেল পর্যন্ত এই চিকিৎসা সেবা কার্যক্রম চলে।

ক্যাম্পেইনের নেতৃত্ব দেন সিন্দুকছড়ি জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন আকিব ইউসুফ নাজিব (এএমসি)।

এই মানবিক কার্যক্রমে এলাকার পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ক্যাম্পেইন চলাকালীন ২১০ জন রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র প্রদান করা হয়। এর মধ্যে ১২০ জন পাহাড়ি এবং ৯০ জন বাঙালি নাগরিক সরাসরি চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসা শেষে রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

সেনাবাহিনীর এই মহতী উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। দুর্গম পাহাড়ি এলাকায় সাধারণ মানুষের উন্নত স্বাস্থ্যসেবা পাওয়া যেখানে কষ্টসাধ্য, সেখানে বাড়ির কাছে এমন বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা ও বিনামূল্যে ওষুধ পেয়ে সেবাগ্রহীতারা অত্যন্ত আনন্দিত।

নাকাপা বাজারের সাধারণ মানুষ ও সেবা ভোগীর সিন্দুকছড়ি জোনের এই মানবিক সহায়তার জন্য সেনাবাহিনীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণে সিন্দুকছড়ি জোনের এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর