শিরোনাম
সিরাজগঞ্জে ট্রাকচাপায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ নিহত পার্বতীপুরে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সিন্দুকছড়িতে রাস্তা নির্মাণ শ্রমিকদের মারধরের অভিযোগ, ১৬ জনকে উদ্ধার করেছে সেনাবাহিনী সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনকে চার দিন পর ফিরিয়ে নিল বিএসএফ পার্বতীপুরে ব্র্যাকের উদ্যোগে সদস্যদের মাঝে মুরগির বাচ্চা, কুমড়ার বীজ ও প্রশিক্ষণ ভাতা বিতরণ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন উল্লাপাড়ার রিফাত, দীর্ঘ লাফে রানারআপ দর্শনার বারাদী সীমান্তে বিদেশী পিস্তল, গুলি ও ভারতীয় গাঁজা উদ্ধার রামগতি উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য-সচিব দিদার খন্দকার সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার: দুই জেলে আটক, উদ্ধার নৌকা ও নিষিদ্ধ কীটনাশক পার্বতীপুরে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তারকাদের গানে মুগ্ধ হাজারো দর্শক
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

নরুন্দিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ৩ মাদক ব্যবসায়ী

প্রতিবেদকের নাম / ২০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬

 

দেলোয়ার হোসেন, জামালপুর প্রতিনিধি:

জামালপুর সদর উপজেলার পূর্বাঞ্চলের নরুন্দি তদন্ত কেন্দ্র পুলিশের বিশেষ অভিযানে ৪৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৭ মে) নরুন্দি তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোহাম্মদ আশরাফুল হক ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. নিজাম উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের এক পর্যায়ে সন্দেহভাজন তিন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৪৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

নরুন্দি তদন্ত কেন্দ্র পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
17 May 2026

নরুন্দিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ৩ মাদক ব্যবসায়ী

www.dainikkagoj.com
17 May 2026

নরুন্দিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ৩ মাদক ব্যবসায়ী

www.dainikkagoj.com