বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি লংগদুতে নির্বাচন ও গণভোট উপলক্ষে আনসার ভিডিপির ব্রিফিং অনুষ্ঠিত  সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বহিরাগতদের প্রবেশ বন্ধ করতে হবে-ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ঠাকুরগাঁওয়ে আনসার ও ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত  তানোরে ৬১টি ভোট কেন্দ্রের মধ্যে ৩১টি ঝুঁকিপূর্ণ কুষ্টিয়ায় নির্বাচন ঘিরে যৌথ বাহিনীর মহড়া ৩০০ আসনের সংসদ সদস্যরা দুর্নীতিমুক্ত হলে দেশ দুর্নীতিমুক্ত হবে: জাপা প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ কচাকাটাকে উপজেলা করতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ  তাড়াশে ধানের শীষে ভোট চাইলেন পৌর বিএনপি

সিংড়ায় পূর্ব কলহের জেরে সমাজচ্যুত সুবাসের পরিবার  

Reporter Name / ১১০ Time View
Update : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

 

 

আমিনুল হক, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়া উপজেলার ১২নং রামানন্দ খাজুরা ইউনিয়নের অন্তর্গত বসন্তপুর গ্রামের শ্রী সুবাস কুমার, তার পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। ভুক্তভোগী সুবাশ জানায়, তার পরিবারের সাথে পূর্বের অমীমাংসিত ঘটনার সূত্রে চলতি বছরের ২৮ শে জানুয়ারি এক তরফা সালিশে সুবাসকে দোষী সাব্যস্ত করে অন্যায় ভাবে সমাজচ্যুত করেন অত্র গ্রামের গ্রাম প্রধানেরা। এর ফলে গ্রাম প্রধানের ভয়ে সমাজের কোন পরিবার তার পরিবারের সঙ্গে কথা বলতে সাহস পাচ্ছে না। এমনকি গ্রাম প্রধানদের ইশারায় মুদি দোকান ও বাচ্চার খাবারের দুধসহ সকল প্রকার লেনদেন বন্ধ করে দেয়া হয়েছে।

সমাজচ্যুত করার কারণ জানতে চাইলে সুবাস বলেন, আমার বাবা জীবিত থাকাকালীন প্রতিবেশী কাকা অমল চন্দ্র প্রামাণিকের পরিবারের সঙ্গে আমার পরিবারের বাড়ির সীমানা নিয়ে বিরোধ ছিল, কিন্তু বাবার মৃত্যুর পরেও সেই অমীমাংসিত বাড়ীর সীমানা নির্ধারণ নিয়ে আমার সঙ্গে ঝগড়া বিবাদ শুরু হয় এবং তার রেশ ধরেই মুলত আমার কাকা অমল চন্দ্র প্রামাণিক, অসৎ উদ্দেশ্যে গ্রামের কিছু লোকদের সঙ্গে ষড়যন্ত্র করে কথিত গ্রাম্য শালিস বসিয়ে আমার পরিবার ও আমাকে অন্যায় ভাবে সমাজচ্যুত করে, এবং আমার স্ত্রী ,১৮মাস বয়সী বাচ্চা এবং বৃদ্ধ মায়ের সঙ্গে সমাজের কাউকে কথা বলতে দিচ্ছেনা, এমনকি সামাজিক লেনদেন সব বন্ধ করে দিয়েছে। যার জন্য মানবেতর জীবন যাপন করতে হচ্ছে।

প্রশাসনের কাছে আকুল আবেদন সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমার সাথে ঘটে যাওয়া এমন নির্মম অত্যাচারের ন্যায় বিচার চাই। যাতে আমি , আমার বৃদ্ধ মা, স্ত্রী ও সন্তান নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারি।

 

ন্যায্য বিচারের স্বার্থে সুবাস ও তার পরিবার সিংড়া উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসি বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন, ১৷ অমল চন্দ্র প্রামাণিক পিতা মৃত অনিল চন্দ্র প্রামাণিক, ২৷ হীরেন চন্দ্র চক্রবর্তী পিতা ষষ্ঠী চন্দ্র চক্রবর্তী, ৩৷ গৌতম চন্দ্র প্রামাণিক পিতা গৌর চন্দ্র প্রামাণিক, ৪৷ প্রশান্ত কুমার প্রামাণিক পিতা মৃত সন্যাস প্রামাণিক, ৫৷ আনন্দ চন্দ্র সরকার পিতা মৃত নীরেন্দ্র নাথ, ৬৷ বিপ্লব কুমার( বিপু) পিতা মৃত নীরেন্দ্র নাথ, ৭৷ শ্যাম সরকার পিতা মৃত দিনেশ চন্দ্র (খোকা) সকলের সাং বসন্তপুর সিংড়া, নাটোর।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত গ্রাম প্রধান অমল চন্দ্র প্রামানিক বলেন, সমাজের নিয়ম-কানুন এবং আমাদের কথা মত না চলার কারণে তাকে সমাজচ্যুত করা হয়েছে। সুবাস এবং তার পরিবারের সাথে মিটমাট না হওয়া পর্যন্ত তার নিষেধাজ্ঞা তুলবেন না বলে সাফ জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর