শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন  গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

Reporter Name / ১০ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

 

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিষদ বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন, বর্ষবরণ এবং নব-নির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার কে সংবর্ধনা প্রদান করা হয়।

আজ (১৬ এপ্রিল) রোজ বৃহস্পতিবার সন্ধ্যায় সান্তাহার পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর সভাপতি এ কে এম আসাদুল হক বেলালের সভাপতিত্বে এবং  নওরীন আখতার শারমিনের সঞ্চলনায় বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ আসনের নব-নির্বাচন সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাসুমা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, সান্তাহার পৌর সভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সান্তাহার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন।

এছাড়াও আদমদীঘি উপজেলা বিএনপির সহ সভাপতি কামরুল ইসলাম মধু, সাবেক সাংগঠনিক সম্পাদক এহসান গুড্ডু, জেলা মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক ও পৌর মহিলা দলের সভাপতি হাসিনা মমতাজ মুক্তা, উপজেলা সিনিয়র যুগ্ম-আহবায়ক এস এম জুয়েল রানা, পৌর শ্রমিক দলের আহবায়ক মাসুদ রানা, পৌর বিএনপি নেতা মিজানুর রহমান আজাদ।

বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর বিশিষ্ট সংগীত শিল্পী  আশরাফুল ইসলাম বিদ্যুৎ, মামুনুর রশীদ, সুলতান মাহমুদ, সাজ্জাদ হোসেন মিন্টু, লতিফুর রহমান মিন্টু, লাভলু, শাহাবুদ্দিন, এরফান, মন্টুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। বর্ষবরণ ও সংবর্ধনা পর্ব শেষে নিজস্ব শিল্পীদের পরিবেশনায় একটি মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর