আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিষদ বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন, বর্ষবরণ এবং নব-নির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার কে সংবর্ধনা প্রদান করা হয়।
আজ (১৬ এপ্রিল) রোজ বৃহস্পতিবার সন্ধ্যায় সান্তাহার পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর সভাপতি এ কে এম আসাদুল হক বেলালের সভাপতিত্বে এবং নওরীন আখতার শারমিনের সঞ্চলনায় বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ আসনের নব-নির্বাচন সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাসুমা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, সান্তাহার পৌর সভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সান্তাহার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন।
এছাড়াও আদমদীঘি উপজেলা বিএনপির সহ সভাপতি কামরুল ইসলাম মধু, সাবেক সাংগঠনিক সম্পাদক এহসান গুড্ডু, জেলা মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক ও পৌর মহিলা দলের সভাপতি হাসিনা মমতাজ মুক্তা, উপজেলা সিনিয়র যুগ্ম-আহবায়ক এস এম জুয়েল রানা, পৌর শ্রমিক দলের আহবায়ক মাসুদ রানা, পৌর বিএনপি নেতা মিজানুর রহমান আজাদ।
বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর বিশিষ্ট সংগীত শিল্পী আশরাফুল ইসলাম বিদ্যুৎ, মামুনুর রশীদ, সুলতান মাহমুদ, সাজ্জাদ হোসেন মিন্টু, লতিফুর রহমান মিন্টু, লাভলু, শাহাবুদ্দিন, এরফান, মন্টুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। বর্ষবরণ ও সংবর্ধনা পর্ব শেষে নিজস্ব শিল্পীদের পরিবেশনায় একটি মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।