বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
জয়পুরহাটের কালাইয়ে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত শাজাহানপুরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন পাবনার ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজে বর্নিল সাজে পহেলা বৈশাখ-১৪৩৩ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আফছার উদ্দিন সলঙ্গায় শাহীন স্কুলে বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা ভোজের মধ্য দিয়ে লংগদুতে বাংলা নববর্ষ পালিত পাবনার ভাঙ্গুড়ায় বর্ণাঢ্য আয়োজন ও বর্নিল সাজের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন উৎসব মুখর পরিবেশে খাগড়াছড়িতে পহেলা বৈশাখ উদযাপন বাইশারীতে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করল সিএইচটি সম্প্রীতি জোট বাংলা বর্ষবরণে ময়মনসিংহে বর্ণিল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 

রায়গঞ্জ-তাড়াশে সহিংসতা রোধে র‍্যাবের কঠোর নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি

Reporter Name / ৫৪ Time View
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

 

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে র‍্যাব-১২। শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনী এলাকায় বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি কয়েকগুণ বাড়ানো হয়েছে।বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রায়গঞ্জ উপজেলার ধানগড়া মডেল উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১২ সিরাজগঞ্জের উপ-অধিনায়ক মেজর আহসান হাবীব এই তথ্য নিশ্চিত করেন।মেজর আহসান হাবীব বলেন, “শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনী এলাকায় বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি কয়েকগুণ বাড়ানো হয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে কোনো প্রকার নাশকতা বা বিশৃঙ্খলার সুযোগ না থাকে।”তিনি আরও কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, অবৈধ অস্ত্র প্রদর্শন কিংবা যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা বরদাস্ত করা হবে না এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”র‍্যাবের এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রায়গঞ্জ-তাড়াশ এলাকার ভোটারদের মধ্যে আস্থা ফিরিয়ে আনবে এবং একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর