মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি লংগদুতে নির্বাচন ও গণভোট উপলক্ষে আনসার ভিডিপির ব্রিফিং অনুষ্ঠিত  সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বহিরাগতদের প্রবেশ বন্ধ করতে হবে-ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ঠাকুরগাঁওয়ে আনসার ও ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত  তানোরে ৬১টি ভোট কেন্দ্রের মধ্যে ৩১টি ঝুঁকিপূর্ণ কুষ্টিয়ায় নির্বাচন ঘিরে যৌথ বাহিনীর মহড়া ৩০০ আসনের সংসদ সদস্যরা দুর্নীতিমুক্ত হলে দেশ দুর্নীতিমুক্ত হবে: জাপা প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ কচাকাটাকে উপজেলা করতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ  তাড়াশে ধানের শীষে ভোট চাইলেন পৌর বিএনপি

তানোরে ৬১টি ভোট কেন্দ্রের মধ্যে ৩১টি ঝুঁকিপূর্ণ

Reporter Name / ৭ Time View
Update : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

 

আশরাফুল ইসলাম রনজু তানোর রাজশাহী প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর তানোরে ৬১ ভোট কেন্দ্রের মধ্যে ৩১ টি কেন্দ্র কে অতি গুরুত্বপূর্ণ ও ১৬ টি গুরুত্বপূর্ণ এবং ১৪ টি কেন্দ্রকে সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য ইতিপূর্বেই সেনাবাহিনী, বিজিবি নিয়োমিত টহল দিচ্ছেন। এছাড়াও প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। তবে এআসনে বিএনপি ও জামায়াতের প্রার্থী এবং দলীয় নেতাকর্মীরা শান্তিপূর্ণ পরিবেশে প্রচার প্রচারণা চালিয়েছেন।

সংশ্লিষ্ট সুত্রে খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোট। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণে সব রকম প্রস্তুতি গ্রহণ করেছেন সংশ্লিষ্টরা। নিয়োমিত যৌথ বাহিনীর অভিযান, চেকপোস্টসহ নানামুখী তৎপরতা লক্ষ্য করা গেছে।

অতিগুরুত্ব পূর্ণ কেন্দ্র গুলো হচ্ছে, কলমা ইউনিয়ন ইউপির চোরখৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দরগাডাঙ্গা উচ্চ ও প্রাথমিক বিদ্যালয়, নড়িয়াল দাখিল মাদ্রাসা, নারায়নপুর উচ্চ বিদ্যালয়, হাঁপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোতগোকুল প্রাথমিক বিদ্যালয়, মুন্ডুমালা সরকারি প্রাথমিক ও সরকারি উচ্চ, বালিকা উচ্চ বিদ্যালয়, সাতপুকুরিয়া উচ্চ বিদ্যালয়, ময়েনপুর উচ্চ বিদ্যালয়, বনকেশর প্রাথমিক বিদ্যালয়, ইলামদহী প্রাথমিক বিদ্যালয়, কোয়েল উচ্চ বিদ্যালয়, কচুয়া -১ প্রাথমিক বিদ্যালয়।

এছাড়াও মোহাম্মাদপুর সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়, দূবইল সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়, তালন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়, লালপুর প্রাথমিক ও সংলগ্ন উচ্চ বিদ্যালয়, মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তানোর বালিকা উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ হাট উচ্চ বিদ্যালয়, শ্রীখন্ডা বালিকা উচ্চ বিদ্যালয়, হরিপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয়, ধানোরা প্রাথমিক বিদ্যালয়, আবু বকর স্কুল এন্ড কলেজ ও চান্দুড়িয়া দাখিল মাদ্রাসা।

এছাড়াও গুরুত্বপূর্ণ ১৬ টি কেন্দ্র সেগুলো হল, কিসমত বিল্লি উচ্চ বিদ্যালয় ও কলেজ, মালবান্দা উচ্চ ও প্রাথমিক বিদ্যালয়, বাঁধাইড় প্রাথমিক বিদ্যালয়, চুনিয়া পাড়া প্রাথমিক ও হাজী এক্তার আলী উচ্চ বিদ্যালয়, বিনোদপুর নিম্ম ও প্রাথমিক বিদ্যালয়, তালন্দ এএম উচ্চ বিদ্যালয়, চাপড়া প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়, তানোর পাইলট উচ্চ বিদ্যালয়, সরকারি আব্দুল করিম সরকার কলেজ, আকচা উচ্চ বিদ্যালয়, মির্জাপুর প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়, কামারগাঁ প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়, কচুয়া -২ প্রাথমিক বিদ্যালয়।

সাধারণ কেন্দ্র ১৪ টি সেগুলো হল, কলমা সরকার প্রাথমিক, কন্দপুর প্রাথমিক বিদ্যালয়, জুমারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, পাঁচন্দর প্রাথমিক বিদ্যালয়, কৃঞ্চপুর প্রাথমিক ও সংলগ্ন উচ্চ বিদ্যালয়, তাঁতিহাটি প্রাথমিক, সরনজাই সরকার পাড়া প্রাথমিক, সরনজাই প্রাথমিক ও সংলগ্ন উচ্চ বিদ্যালয়, মোহর প্রাথমিক ও সংলগ্ন উচ্চ বিদ্যালয়, মাদারিপুর প্রাথমিক, পারিশো দূর্গাপুর প্রাথমিক ও সংলগ্ন উচ্চ বিদ্যালয়, মিরাপুর হাতিশাইল প্রাথমিক ও সংলগ্ন উচ্চ বিদ্যালয় ও কাঠালপাড়া উচ্চ বিদ্যালয়।

তানোর থানার অফিসার ইনচার্জ ওসি শাহিনুজ্জামান বলেন, অধিক গুরুত্বপূ কেন্দ্রে কঠোর নিরাপত্তা জোরদার করা হবে এসব কেন্দ্রে পুলিশের বডি ক্যামেরা ব্যবহার করা হবে। অপর দিকে প্রতিটি কেন্দ্রেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়াও নিরাপত্তায় নিয়জিত প্রশাসন কঠোন অবস্থানে অবস্থানের পাশাপাশি টহল দিবে বলেও জানান তিনি।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও নাঈমা খান বলেন, ঝুকিপূর্ণ বলতে কিছু নেই, কিছু কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। এটা নির্বাচনের একটা প্রক্রিয়া মাত্র। সব কেন্দ্রের উপর নজর দারি আছে। তারপরও অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র গুলোতে বাড়তি প্রশাসন থাকবে, সিসি ক্যামেরার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে। কোন ধরনের অনাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সাথে সাথে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এউপজেলায় শান্তিপূর্ন পরিবেশে প্রার্থীরা প্রচারণা চালিয়েছেন। আসা করছি ভোটের দিন একই পরিবেশ বজায় থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর