শিরোনাম
সিরাজগঞ্জে ট্রাকচাপায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ নিহত পার্বতীপুরে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সিন্দুকছড়িতে রাস্তা নির্মাণ শ্রমিকদের মারধরের অভিযোগ, ১৬ জনকে উদ্ধার করেছে সেনাবাহিনী সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনকে চার দিন পর ফিরিয়ে নিল বিএসএফ পার্বতীপুরে ব্র্যাকের উদ্যোগে সদস্যদের মাঝে মুরগির বাচ্চা, কুমড়ার বীজ ও প্রশিক্ষণ ভাতা বিতরণ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন উল্লাপাড়ার রিফাত, দীর্ঘ লাফে রানারআপ দর্শনার বারাদী সীমান্তে বিদেশী পিস্তল, গুলি ও ভারতীয় গাঁজা উদ্ধার রামগতি উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য-সচিব দিদার খন্দকার সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার: দুই জেলে আটক, উদ্ধার নৌকা ও নিষিদ্ধ কীটনাশক পার্বতীপুরে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তারকাদের গানে মুগ্ধ হাজারো দর্শক
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

দীঘিনালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তনি চাকমার বসতঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবার

প্রতিবেদকের নাম / ৩১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬

 

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের জয়কুমার কার্বারী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তনি চাকমা নামে এক নারীর বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। আজ ভোররাত আনুমানিক ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, গভীর রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ ঘরের ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান।

পরবর্তীতে স্থানীয়দের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে বসতঘরটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। আগুনে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, প্রয়োজনীয় কাগজপত্রসহ দৈনন্দিন ব্যবহারের সব সামগ্রী ভস্মীভূত হয়।

প্রাথমিকভাবে স্থানীয়রা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি বলে জানা গেছে।

এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটি এখন চরম মানবিক সংকটে পড়েছে। দীর্ঘদিনের সঞ্চয় ও ঘরের সব প্রয়োজনীয় মালামাল আগুনে পুড়ে যাওয়ায় পরিবারটি সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে পড়েছে।স্থানীয়রা জানান, হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় পরিবারটির জীবনযাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে এবং তাৎক্ষণিক সহায়তা ছাড়া তাদের পক্ষে স্বাভাবিক অবস্থায় ফেরা কঠিন।

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর, প্রশাসন এবং বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা দ্রুত আর্থিক ও মানবিক সহায়তা প্রদানের দাবি জানান, যাতে পরিবারটি আবার নতুন করে জীবন শুরু করতে পারে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
17 May 2026

দীঘিনালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তনি চাকমার বসতঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবার

www.dainikkagoj.com
17 May 2026

দীঘিনালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তনি চাকমার বসতঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবার

www.dainikkagoj.com