বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
জয়পুরহাটের কালাইয়ে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত শাজাহানপুরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন পাবনার ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজে বর্নিল সাজে পহেলা বৈশাখ-১৪৩৩ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আফছার উদ্দিন সলঙ্গায় শাহীন স্কুলে বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা ভোজের মধ্য দিয়ে লংগদুতে বাংলা নববর্ষ পালিত পাবনার ভাঙ্গুড়ায় বর্ণাঢ্য আয়োজন ও বর্নিল সাজের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন উৎসব মুখর পরিবেশে খাগড়াছড়িতে পহেলা বৈশাখ উদযাপন বাইশারীতে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করল সিএইচটি সম্প্রীতি জোট বাংলা বর্ষবরণে ময়মনসিংহে বর্ণিল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 

কুষ্টিয়ায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে ট্রাস্কফোর্স কমিটির সভা

Reporter Name / ৭৮ Time View
Update : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়ার মিরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ট্রাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ধুবইল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক ইকবাল হোসেন বলেন ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ধূমপান ও তামাকজাত দ্রব্যের উৎপাদন, ব্যবহার, ক্রয়-বিক্রয় ও বিজ্ঞাপন নিয়ন্ত্রণ করা প্রয়োজন। পাবলিক প্লেস ও পরিবহনে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার বন্ধ করতে হবে। তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে শক্তিশালী করে এবং তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।এতে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ শেখ কামাল হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. শওকত হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পিযূষ কুমার সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মমতাজ আরা বেগম। এ সময়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈষিতা আক্তার, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আবু সালেহ মোঃ নাসিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ওয়াহিদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা কে এম গোলাম মহিউদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামশেদ আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর