শিরোনাম
ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে সম্মাননা পেলেন সৈয়দা তামান্না হোরায়রা ভাঙ্গুড়ায় রাস্তার পাশের গাছ বিক্রির অভিযোগ, তদন্তে বন বিভাগ ভাঙ্গুড়ায় প্রিজম প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে ২ হাজার গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে কিশোরের মৃত্যুর জেরে গণপিটুনিতে নিহত চিহ্নিত মাদক কারবারি, বাড়িতে অগ্নিসংযোগ সিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী নৌকা ভ্রমণ অনুষ্ঠিত দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সান্তাহারে ট্রাক্টর, পিকআপ ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের জরুরি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিচ্ছেন মিজ সানজিদা চৌধুরী খাগড়াছড়িতে পিসিএনপির মতবিনিময় সভা, সংগঠনকে ‘ফ্যাসিস্টমুক্ত’ করার দাবি চেয়ারম্যান হামিদ রানার
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

রামগড়ের কৃতি সন্তান সাফায়েত মোর্শেদ ভূঁইয়া বিসিবির সাধারণ পরিষদের কাউন্সিলর মনোনীত

প্রতিবেদকের নাম / ৪১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬

 

মো. মাসুদ রানা, বিশেষ প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড় উপজেলার ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সাধারণ পরিষদের কাউন্সিলর হিসেবে মনোনীত হয়েছেন রামগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু। তিনি রামগড় উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বেলায়েত হোসেন ভূঁইয়ার সুযোগ্য সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খাগড়াছড়ি জেলায় ক্রিকেট ও ক্রীড়া উন্নয়নে সক্রিয় ভূমিকা রেখে আসছেন সাফায়েত মোর্শেদ ভূঁইয়া। তার সাংগঠনিক দক্ষতা, ক্রীড়া অঙ্গনের সঙ্গে সম্পৃক্ততা এবং স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসারে অবদান বিবেচনায় এনে তাকে বিসিবির সাধারণ পরিষদের কাউন্সিলর হিসেবে মনোনীত করা হয়।

মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং তার প্রতি আস্থা রাখায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা জানান ২৯৮ নং আসনের এমপি ওয়াদুদ ভূঁইয়া, বড় ভাই হাসনাত মোর্শেদ ভূঁইয়া (লালন) এবং খাগড়াছড়ি জেলা প্রশাসনের প্রতি।

তিনি বলেন,

“ইনশাআল্লাহ, আমার উপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করবো। খাগড়াছড়ি জেলার ক্রিকেট ও ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করে যেতে চাই, যাতে তরুণ প্রজন্ম আরও বেশি সুযোগ পায়।”

এদিকে তার এই মনোনয়নকে খাগড়াছড়ির ক্রীড়াঙ্গনের জন্য একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন স্থানীয় ক্রীড়ামোদীরা। তাদের মতে, তার নেতৃত্বে জেলায় ক্রিকেট উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে এবং তরুণ খেলোয়াড়রা নতুন সুযোগ ও অনুপ্রেরণা পাবে।

অন্যদিকে, সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠুকে বিসিবির সাধারণ পরিষদের কাউন্সিলর মনোনীত করায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
16 May 2026

রামগড়ের কৃতি সন্তান সাফায়েত মোর্শেদ ভূঁইয়া বিসিবির সাধারণ পরিষদের কাউন্সিলর মনোনীত

www.dainikkagoj.com
16 May 2026

রামগড়ের কৃতি সন্তান সাফায়েত মোর্শেদ ভূঁইয়া বিসিবির সাধারণ পরিষদের কাউন্সিলর মনোনীত

www.dainikkagoj.com