শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

সান্তাহারে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার 

Reporter Name / ৮২ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

 

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের হবির মোড় নামক স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরে ছয়শত পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হলো দিনাজপুর জেলার হাকিম পুর থানার দেবখন্ডা গ্রামের ডাঙ্গাপাড়া বাজার এলাকার মৃত কুবাদ হোসেন মন্ডলের ছেলে আনিছুর রহমান (৪২) এবং একই জেলার সদর থানার লালবাগ এলাকার হাসান আলীর ছেলে বিল্পব হোসেন (২২) তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ে করে  বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আদমদীঘি থানার উপ-পরিদর্শক ফেরদৌস আলী বলেন, বৃহস্পতিবার ভোরে সান্তাহার পৌর শহরের হবির মোড় এলাকায়

বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের পাকা রাস্তায় মাদক বিরোধী অভিযান চালিয়ে দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘খ’ সার্কেলের সদস্যরা। এ সময় তাদের দেহ তল্লাশি করে নেশা জাতীয় ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে আসামিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে তাদেরকে থানা পুলিশের নিকট হস্তান্তর করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন, মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনেে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর