শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

সিংড়ার গ্রাম-গঞ্জে কম্বল বিতরন করছেন ইউএনও 

Reporter Name / ৮৫ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

 

মোঃ জাকারিয়া মাসুদ,সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়ায় শীতবস্ত্র নিয়ে গ্রাম-গঞ্জে ছুটে চলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। রাতে শীতবস্ত্র নিয়ে প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছেন তিনি।

মঙ্গলবার রাতে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নে তৃতীয় লিঙ্গের বাসিন্দা ও মহেষচন্দ্রপুর এলাকার প্রতিবন্ধী শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ইউএনও আব্দুল্লাহ আল রিফাত। এছাড়াও বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে অসহায় ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু।

ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, শীতে দুস্থ অসহায় ও দরিদ্র মানুষেরা খুবই কষ্টে আছে। তাই তাদের কথা চিন্তা করে গরম কাপড় নিয়ে পাশে দাঁড়াচ্ছি। যেকোনো দুর্যোগপূর্ণ অবস্থায় সাধারণ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও কর্তব্য। যতদিন শীত থাকবে ততদিন আমরা অসহায় মানুষের পাশে এভাবে শীতবস্ত্র নিয়ে উপস্থিত হবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর