শিরোনাম
ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে সম্মাননা পেলেন সৈয়দা তামান্না হোরায়রা ভাঙ্গুড়ায় রাস্তার পাশের গাছ বিক্রির অভিযোগ, তদন্তে বন বিভাগ ভাঙ্গুড়ায় প্রিজম প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে ২ হাজার গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে কিশোরের মৃত্যুর জেরে গণপিটুনিতে নিহত চিহ্নিত মাদক কারবারি, বাড়িতে অগ্নিসংযোগ সিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী নৌকা ভ্রমণ অনুষ্ঠিত দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সান্তাহারে ট্রাক্টর, পিকআপ ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের জরুরি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিচ্ছেন মিজ সানজিদা চৌধুরী খাগড়াছড়িতে পিসিএনপির মতবিনিময় সভা, সংগঠনকে ‘ফ্যাসিস্টমুক্ত’ করার দাবি চেয়ারম্যান হামিদ রানার
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

ভেড়ামারায় বিদেশে উচ্চশিক্ষায় সঠিক দিকনির্দেশনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ৪৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬

 

হৃদয় রায়হান

ভেড়ামারা কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দিতে এক তথ্যবহুল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে “বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে সঠিক পরিকল্পনা ও প্রস্তুতি” শীর্ষক এ সেমিনারের আয়োজন করে শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান ইডুএয়ার লিমিটেড।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার। তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান বিশ্বে উচ্চশিক্ষা অর্জনের জন্য আন্তর্জাতিক সুযোগ-সুবিধা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন হওয়া অত্যন্ত জরুরি। তবে বিদেশে পড়াশোনার ক্ষেত্রে সঠিক প্রতিষ্ঠান নির্বাচন, ভাষাগত দক্ষতা, আর্থিক পরিকল্পনা ও বৈধ প্রক্রিয়া অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের দক্ষতা ও মেধাকে কাজে লাগিয়ে দেশের সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভেড়ামারা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক রাজা, ভেড়ামারা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ খলিল উল্লাহ, সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান শামীম, ক্রীড়া বিভাগের প্রধান ও সাবেক প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, শিক্ষাবিদ আসমান আলী এবং সহকারী প্রধান শিক্ষক সামছুল হক।

বক্তারা বলেন, বর্তমানে বিদেশে উচ্চশিক্ষার নামে নানা ধরনের প্রতারণা বৃদ্ধি পেয়েছে। তাই শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন হয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়া উচিত। তারা শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, ভাষা দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় ইডুএয়ার লিমিটেডের চেয়ারম্যান আসিফ হাসান হক ও ম্যানেজিং ডিরেক্টর শৈশব মাহমুদ বিদেশে পড়াশোনার বিভিন্ন ধাপ, স্কলারশিপের সুযোগ, ভিসা প্রসেসিং, বিশ্ববিদ্যালয় নির্বাচন এবং ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন। তারা শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক পরামর্শ প্রদান করেন এবং বিভিন্ন দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার সুযোগ-সুবিধা তুলে ধরেন।

সেমিনারে ভেড়ামারা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন অংশগ্রহণ করেন। পুরো আয়োজনটি প্রাণবন্ত আলোচনা, প্রশ্নোত্তর পর্ব এবং শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহে মুখরিত হয়ে ওঠে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
16 May 2026

ভেড়ামারায় বিদেশে উচ্চশিক্ষায় সঠিক দিকনির্দেশনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

www.dainikkagoj.com
16 May 2026

ভেড়ামারায় বিদেশে উচ্চশিক্ষায় সঠিক দিকনির্দেশনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

www.dainikkagoj.com