শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন  গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

খাগড়াছড়িতে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভুঁইয়ার মনোনয়নপত্র জমা

Reporter Name / ৯৫ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

মোঃমাসুদ রানা, বিশেষ প্রতিনিধিঃ

খাগড়াছড়ি ২৯৮ নং আসনে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে দুপুর ২টা নাগাদ খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ে ধানের শীষ প্রতীক নিয়ে মনোনয়নপত্র জমা দেন বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচনে বিজয়ী হলে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, পর্যটনবান্ধব খাগড়াছড়ি গড়ে তোলা, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন এবং বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন। এ সময় তিনি জনগণের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, “ধানের শীষ বিজয়ী হলে খাগড়াছড়ি হবে শান্তি, উন্নয়ন ও কর্মসংস্থানের কেন্দ্রবিন্দু।”

মনোনয়ন জমা দেওয়ার মুহূর্তে তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ কুমার চাকমা ও ক্ষেত্র মোহন ত্রিপুরা, সাধারণ সম্পাদক এম এন আফসার, যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিঙ্কু, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রব রাজা এবং জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর