শিরোনাম
আর্জেন্টিনা ভক্ত তারকা লেখক ও কথাসাহিত্যিক তুলতুল, বিশ্বকাপ ঘিরে উচ্ছ্বাস ভাঙ্গুড়া পৌরসভায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে শপিং কমপ্লেক্সে দুঃসাহসিক চুরি, দেড় কোটি টাকার ১৪৬ মোবাইল উধাও অনলাইনে পরিচয়, বিয়ে করতে এসে প্রেমিকার বয়স কম দেখে ফিরে গেলেন চীনা যুবক পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলের পরিচ্ছন্নতা কর্মী নিহত জনগণের মনের ভাষা বুঝে বাজেট প্রণয়ন করা হয়েছে: এমপি বীথিকা বিনতে হোসাইন গাবতলীতে অস্থায়ী ইট তুলে নেওয়ায় সড়কে চরম ভোগান্তি, ‘ইট ভাড়া’ নিয়ে বিতর্ক জামুন্না পল্লী বন্ধু স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা (মজনু) মিশাম হ্যাচারির পচা ডিম ও বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ টাগরা গ্রামের জনজীবন চুয়াডাঙ্গায় পাচারকালে ওএমএসের চাল-আটা জব্দ, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে রায়গঞ্জে বিশেষ কর্মসূচি

প্রতিবেদকের নাম / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬

 

মোঃ লোকমান হোসেন মিলন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশ সংরক্ষণে বিশেষ কর্মসূচি পালন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কর্মসূচির অংশ হিসেবে বোরো ধানের নমুনা শস্য কর্তন এবং কৃষকদের মাঝে বিনামূল্যে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

শনিবার সকালে উপজেলার নলকা ইউনিয়নের দাদপুর গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ ড. আব্দুর রহিম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুর রহিম বলেন, বর্তমান সময়ে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিই দেশের খাদ্য নিরাপত্তার প্রধান ভিত্তি। কৃষিকে আরও উৎপাদনমুখী, টেকসই ও লাভজনক করতে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কোনো বিকল্প নেই। তিনি বলেন, সরকার কৃষকদের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে এবং কৃষিকে আরও এগিয়ে নিতে মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, ফলজ বৃক্ষরোপণ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষাই নয়, এটি দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিটি পরিবারকে অন্তত কয়েকটি ফলজ গাছ লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে একদিকে যেমন পরিবেশ রক্ষা পাবে, অন্যদিকে পরিবারের পুষ্টি চাহিদাও পূরণ হবে।

কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়াও মাঠ পর্যায়ে বোরো ধানের ফলন নিরূপণের লক্ষ্যে নমুনা শস্য কর্তন কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় কৃষকদের মাঝে আধুনিক কৃষি পদ্ধতি, উন্নত জাতের ধান চাষ এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাপনা নিয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক আব্দুল ওয়াদুদ, প্রশাসন ও অর্থ উইংয়ের অতিরিক্ত উপ-পরিচালক শহিদুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আনোয়ার হোসেন এবং শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ মামুনসহ স্থানীয় কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম পুরো কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান ও বাস্তবায়নের দায়িত্ব পালন করেন। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার কৃষক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অংশ নেওয়া কৃষকরা জানান, কৃষি বিভাগের এ ধরনের উদ্যোগ কৃষকদের উৎসাহিত করে এবং আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বাড়ায়। তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

স্থানীয়দের মতে, কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পরিবেশ সংরক্ষণে ফলজ বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কৃষকদের মাঝে ইতিবাচক প্রভাব সৃষ্টি করবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
16 May 2026

কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে রায়গঞ্জে বিশেষ কর্মসূচি

www.dainikkagoj.com
16 May 2026

কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে রায়গঞ্জে বিশেষ কর্মসূচি

www.dainikkagoj.com