সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

রাজশাহীর তানোরে ফসলি জমির উর্বর মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ৬৬ Time View
Update : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

 

আশরাফুল ইসলাম রনজু তানোর (রাজশাহী) প্রতিনিধি :

রাজশাহীর তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের মিশনপাড়া গ্রামে অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি কেটে বিক্রির দায়ে এক ভেকু চালককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন

গতকাল মঙ্গলবার ২৩ ডিসেম্বর সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাকের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা করা হয়। অভিযানের সময় রাতের আঁধারে ফসলি জমি থেকে টপসয়েল কেটে নেওয়ার প্রমাণ পাওয়া যায়।

ভ্রাম্যমাণ আদালতের আদেশে জরিমানার পাশাপাশি অভিযুক্ত ভেকু চালকের কাছ থেকে ভবিষ্যতে কোনো ধরনের অনুমতি ছাড়া মাটি কাটবে না মর্মে মুচলেকা গ্রহণ করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক এই প্রতিবেদক কে বলেন, ফসলি জমির উর্বর মাটি কাটা সম্পূর্ণ বেআইনি এবং এতে কৃষি উৎপাদন ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সরকারের নির্দেশনা অনুযায়ী অবৈধ মাটি কাটা বন্ধে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে এবং ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি কাটা বা বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর