শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

৩৭ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গোল কাঠ জব্দ 

Reporter Name / ৮৬ Time View
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :-

রাঙ্গামাটির লংগদু উপজলার গুলশাখালী রাজনগর ব্যাটালিয়নের (৩৭বিজিবি) অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গোল কাঠ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ৩৭ বিজিবি জোনের আওতাধীন ৪নং বগাচতর ইউনিয়নের রাঙ্গীপাড়া- ঠেকাপাড়া এলাকা থেকে এ কাঠ উদ্ধার করা হয়।

সূত্র জানায় , প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে রাজনগর জোন কমান্ডারের নির্দেশনায় ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার কে এইচ এম গোলাম কিবরিয়ার নেতৃত্বে বিজিবির একটি টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময়ে অভিযানে টহল দল ১১৩ সিএফটি সেগুন কাঠ ও ১০ সিএফটি গামারী কাঠ জব্দ করে। যার আনুমানিক সিজার মূল্য প্রায় দুই লাখ একচল্লিশ হাজার টাকা।

এ বিষয়ে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)র জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো: শাহনেওয়াজ তাসকিন, পিএসসি, এসি জানান, অবৈধভাবে বনজ সম্পদ নিধনের ফলে পরিবেশ ও বনাঞ্চল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিজিবির নিয়মিত টহলের মাধ্যমে রাজস্ব ফাঁকি দিয়ে এসব কাঠ পাচার প্রতিরোধ করা সম্ভব হয়েছে।

তিনি আরো জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর