শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে হাজারো নেতাকর্মীর সমাগম কুষ্টিয়ায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে লাখ টাকা জরিমানা  সিংড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত  সংরক্ষিত নারী আসন, তৃণমূলের আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপরি ফোরাতুন নাহার প্যারিস  ময়মনসিংহে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামুলক মহড়া কমলনগরে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ: ‘যেই লাউ সেই কদু  কুষ্টিয়ায় সরকারি তিন দপ্তরে চুরি  স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী  তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করুক, সেটিই সরকারের প্রত্যাশা -তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

রাঙ্গামাটিতে বিনামূল্যে চক্ষু অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত”

Reporter Name / ৬৬ Time View
Update : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :

রাঙ্গামাটিতে এসএসসি-২০০১ ব্যাচ শিক্ষার্থী কোয়ান্টাম ফাউন্ডেশন ও লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের আয়োজনে পাঁচ শতাধিক অসহায় মানুষের মাঝে চক্ষু অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই চক্ষু অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে রাঙ্গামাটি সদরসহ পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা থেকে আসা শিশু, নারী ও বয়স্করা চিকিৎসা সেবা নিতে উপস্থিত হন।

উক্ত চিকিৎসা কার্যক্রম বাস্তবায়নে যুক্ত ছিল লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল ও কোয়ান্টাম ফাউন্ডেশনের চিকিৎসকগণ এবং সহযোগিতা করেন উন্মেষ ও লায়ন্স ক্লাব অব চিটাগাং রোজভ্যালি।

এসময় অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে রোগীদের চোখ পরীক্ষা করা হয় এবং প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়। পাশাপাশি যেসব রোগীর ক্ষেত্রে অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে, তাদের জন্য পরবর্তী সময়ে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থার কথাও জানানো হয়।

চিকিৎসা নিতে আসা অনেকেই জানান, পার্বত্য অঞ্চলে এ ধরনের বিনামূল্যের উদ্যোগ দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশেষ সহায়ক বলে মনে করেন। তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কোয়ান্টাম ফাউন্ডেশনের অর্গানাইজার সাইফুর রহমান জুয়েল জানান, এই ক্যাম্পে শুধু প্রাথমিক চিকিৎসাই নয়, দীর্ঘদিনের চোখের জটিল সমস্যাও শনাক্ত করা হয়েছে। সময়মতো চিকিৎসা পেলে অনেক রোগীর দৃষ্টিশক্তি রক্ষা করা সম্ভব। যাদের চোখে ছানি আছে, তাদেরকে আমরা বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করছি।

আয়োজকদের পক্ষে পাপিয়া চাকমা জানান, ২৫ বছরের বন্ধুত্বের স্মরণীয় করে রাখতে আমরা সমাজের মানুষের পাশে দাঁড়াতে চেয়েছি। শুধু তাই নয়, এসএসসি ২০০১ ব্যাচের বন্ধুদের পরিকল্পনা রয়েছে আগামীতে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনাও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর