শিরোনাম
পটিয়ায় বন্যাদুর্গত ১৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দুই মাস পর মধ্যপাড়া পাথর খনিতে ফের পাথর উত্তোলন শুরু, কাজে ফিরেছেন শত শত শ্রমিক ভালুকায় উদ্দীপন কুমির খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী, বাণিজ্যিক সম্ভাবনার ওপর গুরুত্বারোপ ভাঙ্গুড়ায় মাদকসেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড সোনারগাঁয়ে আত্মসাৎ হওয়া ২৫ লাখ টাকার ‘ফ্রেশ’ সয়াবিন তেল উদ্ধার, ট্রাকচালক গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির রহস্য উদঘাটন, আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার বারহাট্টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ দামুড়হুদায় বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, শোকে স্তব্ধ এলাকা সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে নতুন লাখপতিদের অনুদান, শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান জেনারেল শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা গ্রহণ করে দেশকে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

সেনবাগে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, ইভটিজিংয়ে আতঙ্কে স্থানীয়রা

প্রতিবেদকের নাম / ৪০ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

 

মোঃ সামছু উদ্দিন লিটন, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৫নং অজুনতলা ইউনিয়নের বাবুপুর গ্রামে কিশোর গ্যাংয়ের তৎপরতা ও ইভটিজিংসহ বিভিন্ন অসামাজিক কার্যক্রমের অভিযোগ উঠেছে। এতে করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্র ও এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী, বাবুপুর মধ্যম পাড়ার কিছু উঠতি বয়সী কিশোর দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ গ্রুপ হিসেবে সক্রিয় রয়েছে। তারা ইভটিজিংসহ বিভিন্ন অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে এলাকায় এক ধরনের ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী আরও জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে জামালের ছেলে জিহাদসহ কয়েকজন কিশোরকে দেখা যায়। তাদের সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলেও স্থানীয়দের ধারণা। অতীতেও তাদের বিরুদ্ধে মারামারির অভিযোগ থাকায় এলাকায় উত্তেজনা ও আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, “বিষয়টি একাধিকবার জানানো হলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।”

এদিকে, স্থানীয়দের দাবি—এ ধরনের কর্মকাণ্ড বন্ধে দ্রুত আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা জরুরি। পাশাপাশি অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরও এ বিষয়ে আরও সচেতন ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তারা।

এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে এলাকাটিতে স্বাভাবিক ও নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
15 May 2026

সেনবাগে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, ইভটিজিংয়ে আতঙ্কে স্থানীয়রা

www.dainikkagoj.com
15 May 2026

সেনবাগে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, ইভটিজিংয়ে আতঙ্কে স্থানীয়রা

www.dainikkagoj.com