শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

দীঘিনালায় মহান বিজয় দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

Reporter Name / ৮১ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

 

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দীঘিনালা কেন্দ্রীয় শহীদ মিনারে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের স্মরণে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়।

 

শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সূচনা করেন দীঘিনালা উপজেলা প্রশাসন। এরপর একে একে বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা প্রেসক্লাব, সিভিল সার্জনের কার্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর শহীদদের প্রতি সম্মান জানান।

এসময় বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। এর মধ্যে উপজেলা বিএনপি, উপজেলা জামায়াতে ইসলামী, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ, উপজেলা রেড ক্রিসেন্ট, ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর