মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় সরকারি তিন দপ্তরে চুরি  স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী  তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করুক, সেটিই সরকারের প্রত্যাশা -তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির সভা খাল খনন কাজের উদ্বোধন করেন-এমপি আব্দুল মহিত তালুকদার  ২০ বছর ধরে নিজের জমি দখল নিতে ছোট ভাইয়ের বাধা, বোনকে বারবার মারধর শাজাহানপুরে স্বেচ্ছাসেবকদল নেতাদের বিরুদ্ধে চাঁদা আদায়ের ঘটনায় অভিযোগ  কমলনগরে ত্রাসের রাজত্ব কায়েম করেছে ‘সবুজ বাহিনী’: অতিষ্ঠ নারী ও শিশু, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তাড়াশে মহিষলুটি মৎস্য আড়তে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রায়গঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নতুন সম্ভাবনা উন্নত জাতের ক্রসব্রিড বকনা বাছুর বিতরণ

Reporter Name / ৭৮ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

লোকমান হোসেন মিলন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ–সামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে রায়গঞ্জে উন্নতজাতের ক্রসব্রিড বকনা বিতরণ করা হয়েছে। এই কর্মসূচি সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়ন করছেন প্রাণিসম্পদ অধিদপ্তর।

বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে বকনা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, রায়গঞ্জ থানার ওসি কে. এম. মাসুদ রানা, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ খান প্যারিস প্রমুখ।

বক্তারা বলেন, উন্নতজাতের ক্রসব্রিড বকনা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বড় সহায়ক হবে।

এটি তাদের আয় বৃদ্ধি, পশুপালন সমৃদ্ধকরণ এবং দীর্ঘমেয়াদে টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপকারভোগীরা বকনা পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে এমন সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর