শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

লংগদু সরকারি মডেল কলেজের নতুন অধ্যক্ষের যোগদান

Reporter Name / ২৬৮ Time View
Update : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

 

মোঃ এরশাদ আলী, লংগদু (রাঙামাটি)।

 

রাঙামাটির লংগদু উপজেলার একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান লংগদু সরকারি মডেল কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন অধ্যাপক বজলুল করিম।

 

২৭ এপ্রিল (রবিবার) সকালে নতুন অধ্যক্ষ হিসেবে অত্র কলেজে কর্মস্থলে যোগদান করেন অধ্যাপক বজলুর করিম। এসময় ফুল দিয়ে বরন করে নেন কলেজের অন্যান্য শিক্ষক কর্মচারীগণ।

 

অধ্যাপক বজলুর করিম এর আগে রাঙামাটি সরকারি কলেজের দীর্ঘদিন ইতিহাস বিভাগের প্রধান ছিলেন। এরপর তিনি শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। গত ৮ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে তাঁকে অত্র কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়।

 

উল্লেখ্য যে, রাঙামাটি পার্বত্য জেলা দূর্গম একটি উপজেলা লংগদু। এই এলাকার শিক্ষা সুবিধা বঞ্চিত মানুষের উচ্চ শিক্ষার কথা চিন্তা করে মরহুম মীর কাসেম আলী ১৯৯৫ সালে রাবেতা মডেল কলেজ নামে কলেজটি প্রতিষ্ঠা করেন । ১৯৯৬ সালে মানবিক ও বানিজ্য বিভাগে ৯৬ জন শিক্ষার্থী দিয়ে যাত্রা শুরু হলেও সময়ের ব্যবধানে উচ্চ মাধ্যমিকের গন্ডি পেরিয়ে স্নাতক পর্যায়ে উন্নিত করা হয়েছে কলেজটিকে। ২০১৮ সালে তৎকালীন সরকার কলেজটির নাম পরিবর্তন করে জাতীয়করণ করেন ।

 

কলেজটির সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শহীদুল্লাহ ২০২৩ সালের ফেব্রুয়ারিতে অবসরে চলে যাওয়ার পর থেকে দীর্ঘদিন ধরে অধ্যক্ষের পদটি শূন্য থাকে। এই সময়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক মোঃ আজগর আলী।

 

জানা যায়, বর্তমানে কলেজটিতে স্নাতক (ডিগ্রী) ও উচ্চ মাধ্যমিক মিলিয়ে প্রায় আট শতাধিক শিক্ষার্থী অধ্যায়ন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর