শিরোনাম
বগুড়ায় আবেগঘন ফেসবুক স্ট্যাটাসের পর ব্যবসায়ীর মৃত্যু সিএমপিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো শাহ্ অ্যান্ড সেলিনা আলম মেমোরিয়াল ২য় কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬ জামালপুরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া একযোগে এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির ২২ নেতাকর্মীর পদত্যাগ, রাজনৈতিক অঙ্গনে তোলপাড় মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণ: দগ্ধ এক যুবকের মৃত্যু, আহত ১২ পুষ্টির ঘাটতি পূরণ ও মৎস্য চাষ পদ্ধতি: একটি সমন্বিত বিশ্লেষণ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত গফরগাঁওয়ে সিরাজগঞ্জের চন্ডীদাসগাঁতী ঘাটে সেতুর অভাবে চরম দুর্ভোগ: জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার, স্থায়ী ব্রিজের দাবি জোরালো গাজীপুরের ভয়াবহ পাঁচ খুন: শোকে স্তব্ধ দুই জেলা, নিহত পরিবারের পাশে এমপি ডা. কেএম বাবর সিরাজগঞ্জে ৫ কিলোমিটারের কাঁচা সড়ক যেন মৃত্যুফাঁদ,প্রসূতি আতিয়ার মৃত্যুর স্মৃতি আজও তাড়িয়ে বেড়ায় এলাকাবাসীকে
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

সিএমপিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো শাহ্ অ্যান্ড সেলিনা আলম মেমোরিয়াল ২য় কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬

প্রতিবেদকের নাম / ১৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সার্বিক সহযোগিতায় উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “শাহ্ অ্যান্ড সেলিনা আলম মেমোরিয়াল ২য় কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬”। শুক্রবার (১৫ মে ২০২৬) চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনস ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে দিনব্যাপী এ বর্ণাঢ্য প্রতিযোগিতার আয়োজন করে চট্টগ্রাম কারাতে অ্যাসোসিয়েশন (সিকেএ)।

সকালের শুরু থেকেই প্রতিযোগীদের উপস্থিতিতে পুরো ভেন্যু প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে। বিভিন্ন বয়স ও ক্যাটাগরিতে শতাধিক কারাতে খেলোয়াড় অংশগ্রহণ করেন এ প্রতিযোগিতায়। চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত খেলোয়াড়দের অংশগ্রহণে প্রতিযোগিতা রূপ নেয় এক মিলনমেলায়। খেলোয়াড়দের আত্মবিশ্বাসী উপস্থিতি, কৌশলগত দক্ষতা এবং শৃঙ্খলাবোধ দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি জনাব মোঃ শাহজাদা আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম কারাতে অ্যাসোসিয়েশনের সভাপতি নিয়াজ মোহাম্মদ খান। টুর্নামেন্ট পরিচালকের দায়িত্ব পালন করেন চট্টগ্রাম কারাতে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং এশিয়ান কারাতে ফেডারেশনের বিচারক ও রেফারি মোঃ কাওসার আহমেদ। তাদের দক্ষ ব্যবস্থাপনায় পুরো প্রতিযোগিতা সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়।

দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতায় কাতা (একক কৌশল প্রদর্শনী) ও কুমিতে (প্রতিদ্বন্দ্বীর সাথে লড়াই) বিভাগের বিভিন্ন ইভেন্টে খেলোয়াড়রা অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেন। প্রতিটি ম্যাচে ছিল উত্তেজনা, কৌশল ও প্রতিদ্বন্দ্বিতার ছাপ। দর্শকরাও করতালি ও উচ্ছ্বাসে খেলোয়াড়দের উৎসাহিত করেন। বিশেষ করে জুনিয়র খেলোয়াড়দের অংশগ্রহণ ও আত্মবিশ্বাসী পারফরম্যান্স উপস্থিত অতিথি ও অভিভাবকদের প্রশংসা কুড়ায়।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে ক্রেস্ট, মেডেল ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়। অতিথিরা খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন, খেলাধুলা কেবল শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে না, এটি একজন তরুণকে শৃঙ্খলাবোধ, আত্মনিয়ন্ত্রণ ও নেতৃত্বের গুণাবলি অর্জনেও সহায়তা করে।

বক্তব্যে অতিথিবৃন্দ আরও বলেন, বর্তমান সময়ে যুবসমাজকে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ সমাজ গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা দেশের প্রতিটি এলাকায় ক্রীড়া চর্চা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কারাতে খেলাকে আরও এগিয়ে নিতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) জনাব মোঃ হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক, খেলোয়াড়, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলতে ভবিষ্যতেও এ ধরনের জাতীয় ও আন্তর্জাতিক মানের প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকবে। প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারী ও দর্শকদের মধ্যেও ব্যাপক উৎসাহ ও সন্তোষ লক্ষ্য করা গেছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
15 May 2026

সিএমপিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো শাহ্ অ্যান্ড সেলিনা আলম মেমোরিয়াল ২য় কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬

www.dainikkagoj.com
15 May 2026

সিএমপিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো শাহ্ অ্যান্ড সেলিনা আলম মেমোরিয়াল ২য় কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬

www.dainikkagoj.com