শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

রামগতি-কমলনগরের উন্নয়নে আ স ম রবের ঐতিহাসিক অবদান, অসমাপ্ত কাজ শেষ করতে চান তানিয়া রব  

Reporter Name / ৯৬ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

 

মোখলেছুর রহমান ধনু

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) অঞ্চলের অবকাঠামোগত ও জনকল্যাণমূলক উন্নয়নে সর্বপ্রথম ভূমিকা রেখেছেন জাতীয় রাজনীতির বর্ষীয়ান নেতা আ স ম আবদুর রব।

তিনি মেঘনা নদীর ভাঙন রোধে নদীতীর রক্ষা বাঁধের প্রথম প্রকল্প বাস্তবায়ন করেন। এছাড়াও ভুলুয়া নদী খনন, রাস্তাঘাট নির্মাণ ও পাকাকরণ, পোল-কালভার্ট নির্মাণ, পল্লী বিদ্যুৎ সংযোগ, গভীর নলকূপের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ, ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন ও রামগতি পৌরসভার উন্নয়নে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।

বিশেষ করে ১৯৯৬ সালে মন্ত্রী থাকাকালীন স্বল্প বাজেটে বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে তিনি সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে ওঠেন। চুরি, ডাকাতি ও চাঁদাবাজি দমনে তার কঠোর অবস্থান এখনো প্রশংসিত।

স্থানীয়রা মনে করেন, আ স ম রবের অনেক উন্নয়ন কাজ এখনো অসমাপ্ত রয়ে গেছে। তাই এসব কাজ সম্পন্ন করতে রামগতি-কমলনগরের মানুষ এবার তার যোগ্য সহধর্মিণী তানিয়া রবকে এমপি হিসেবে দেখতে চায়।

তারা মনে করেন, তানিয়া রব নির্বাচিত হলে আ স ম রবের শুরু করা উন্নয়নের ধারাবাহিকতা আবার ফিরে আসবে এই অঞ্চলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর