শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে হাজারো নেতাকর্মীর সমাগম কুষ্টিয়ায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে লাখ টাকা জরিমানা  সিংড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত  সংরক্ষিত নারী আসন, তৃণমূলের আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপরি ফোরাতুন নাহার প্যারিস  ময়মনসিংহে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামুলক মহড়া কমলনগরে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ: ‘যেই লাউ সেই কদু  কুষ্টিয়ায় সরকারি তিন দপ্তরে চুরি  স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী  তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করুক, সেটিই সরকারের প্রত্যাশা -তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

নেত্রকোনায় যুবদের কৃষিপ্রতিবেশবিদ্যা, জলবায়ু ন্যায্যতা ও খাদ্যসার্বভৌমত্বের পাঠ বিষয়ে কর্মশালা

Reporter Name / ১২৪ Time View
Update : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

মো: ইমাম হোসেন

হাওরাঞ্চল প্রতিনিধি, নেত্রকোনা- সুনামগঞ্জ

নেত্রকোনায় যুব সমাজকে কৃষিপ্রতিবেশবিদ্যা, জলবায়ু ন্যায্যতা ও খাদ্যসার্বভৌমত্বের বিষয়ে সচেতন করতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার জেলার বারসিকের রামেশ্বরপুর রিসোর্স সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বারসিক) এর আয়োজনে জেলার আটপাড়া, কেন্দুয়া ও সদর উপজেলার ৯টি গ্রামের ২০ জন যুবক-যুবতী অংশ নেন।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন পরিবেশকর্মী ও বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমান এবং পার্বতী রাণী সিংহ। শুভেচ্ছা বক্তব্যে খাদিজা আক্তার লিটা কর্মশালার লক্ষ্য ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বারসিকের কর্মসূচি কর্মকর্তা রোখসানা রুমি।

দিনব্যাপী আলোচনায় কৃষিপ্রতিবেশবিদ্যা, জলবায়ু ন্যায্যতা, আবহাওয়া পরিবর্তন, দুর্যোগ ঝুঁকি, পারিবারিক কৃষির গুরুত্ব, স্থানীয়জাতের বীজ সংরক্ষণ, রাসায়নিক কৃষির ঝুঁকি, পানি ও মাটির সুরক্ষা, হাওরাঞ্চলের প্রাণ-প্রকৃতি-বাস্তুতন্ত্রের ওপর বিভিন্ন মানবসৃষ্ট চাপসহ নানা বিষয় উপস্থাপন করা হয়। পাশাপাশি স্থানীয় মাছ, পাখি ও শতবর্ষী গাছ রক্ষায় তরুণদের ভূমিকা, ভূগর্ভের পানির ব্যবহার কমানো, ফসল বৈচিত্র্য বৃদ্ধি, জৈব কৃষি এবং বৃষ্টির পানি সংরক্ষণ নিয়ে ব্যবহারিক ধারণা দেওয়া হয়।

প্রশিক্ষণার্থীরা দলীয় আলোচনার মাধ্যমে কৃষি, জলবায়ু ও পরিবেশ নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।

কর্মশালায় অংশ নেওয়া কিশোরী বিথী আক্তার বলেন, “নারীরা পারিবারিক কৃষির সঙ্গে যুক্ত থাকে এবং নিরাপদ কৃষি চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবেশবান্ধব কৃষি ভবিষ্যতের জন্য জরুরি—তাই আমাদের ছোটবেলা থেকেই সচেতন হতে হবে।”

আয়োজকেরা জানান, স্থানীয় যুবসমাজকে পরিবেশ ও কৃষি-বান্ধব ভাবনার সঙ্গে যুক্ত করে টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করাই এ ধরনের কর্মশালার মূল লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর