শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম
কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ

মধ্যনগরে রাজনৈতিক মামলায় মৎস্যজীবী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

Reporter Name / ১৯৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

হাওরাঞ্চল প্রতিনিধি, নেত্রকোনা- সুনামগঞ্জ

সুনামগঞ্জের মধ্যনগর থানার পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের অঙ্গসংগঠন মৎস্যজীবী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) রাতে উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের পাতকুড়া গ্রামের মৃত কুদরত আলীর পুত্র ও মধ্যনগর উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ বিদ্যা মিয়া (৪৫) এবং একই ইউনিয়নের রৌহা গ্রামের আব্দুল মোতালিবের পুত্র ৪নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল (৪০)।

থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া আসামিরা মামলা নং-০৬, তারিখ ২৭/১১/২০২৪ ইংরেজি অনুযায়ী The Special Powers Act, 1974 এর ধারা 15(3)/25D এর অধীন নিয়মিত মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি ছিলেন। ওই মামলার তদন্তের অংশ হিসেবেই বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, উপরোক্ত আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে মধ্যনগর থানার আওতাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, এ ধরনের অভিযান চলমান থাকবে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের আইনগত পদক্ষেপ অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর