শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ

Reporter Name / ১৬ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

নুরুল কবির সাতকানিয়া চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়ায় আবাদি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (১৮ এপ্রিল) ভোর সাড়ে ৪টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত পৌরসভা ও মৌলভীর দোকান এলাকায় এক ঝটিকা অভিযানে মাটি কাটার ৩টি স্কেভেটর বিকল এবং মাটি পরিবহনে ব্যবহৃত ৩টি ডাম্পার ট্রাক জব্দ করা হয়েছে। এছাড়া পৃথক আরেকটি অভিযানে একজনকে নগদ অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় নাপিতের চর এলাকা: এখান থেকে মাটি পরিবহনের সময় ৩টি ডাম্পার ট্রাক জব্দ করা হয় এবং একটি স্কেভেটর বিকল করে দেওয়া হয়।

জাফর আহমদ চৌধুরী কলেজ সংলগ্ন এলাকায় আবাদি জমির মাটি কাটার অপরাধে আরও ২টি স্কেভেটর অকেজো করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অসাধু চক্রের সদস্যরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।

এদিকে, উপজেলার উত্তর ছদাহা এলাকায় অকৃষি জমির মাটি কাটার অনুমতি নিয়ে কৃষি জমি নষ্ট করার দায়ে মো. সোহেল নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এ দণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান বলেন,পরিবেশ ও আবাদি জমি রক্ষায় আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। অসাধু চক্র রাতের আঁধারে বা ভোরবেলা প্রশাসনের চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করছে, কিন্তু জনস্বার্থে আমাদের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। পাহাড় বা ফসলি জমির মাটি কাটলেই নিয়মিত মামলাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র ভোররাতে মাটি কেটে পরিবেশ ও গ্রামীণ রাস্তাঘাটের ক্ষতি করছিল বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে আসছিলেন। প্রশাসনের এই সময়োপযোগী ও সাহসী পদক্ষেপকে তারা সাধুবাদ জানিয়েছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর