শিরোনাম
নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

ময়মনসিংহ ডিবি পুলিশের একাধিক অভিযানে বিপুল মাদকসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম / ১৭৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

 

মকবুল হোসেন,

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক একাধিক অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা ও হেরোইনসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন থানাধীন এলাকায় ৩ মে ২০২৬ তারিখে এসব অভিযান পরিচালিত হয়।

ডিবি পুলিশের এসআই বিপুল কুমার সাহা সংগীয় অফিসার ও ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন পুরোহিতপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিকেল আনুমানিক ৫টায় ৩০ পিস ইয়াবা ট্যাবলেট (মূল্য আনুমানিক ১৫ হাজার টাকা) ও ৫ গ্রাম হেরোইন (মূল্য আনুমানিক ৫০ হাজার টাকা) উদ্ধার করেন। এ সময় মাদক ব্যবসায়ী শাহজাদ হোসেন পাপ্পু (২৮) এবং মোঃ শাহীন শেখ (৩৩)-কে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, এসআই মোঃ রফিকুল ইসলাম সংগীয় ফোর্সসহ মুক্তাগাছা থানার নতুন বাজার এলাকায় রাত আনুমানিক সোয়া ৯টায় অভিযান চালিয়ে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট (মূল্য আনুমানিক ৩০ হাজার টাকা)সহ মোঃ মিলন মিয়া (৪০)-কে গ্রেপ্তার করেন।

এছাড়া, এসআই আবু বকর সিদ্দিক সংগীয় ফোর্সসহ ফুলবাড়িয়া থানার সোয়াইতপুর এলাকায় রাত আনুমানিক ৮টায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা (মূল্য আনুমানিক ১০ হাজার টাকা)সহ মোঃ নজরুল ইসলাম (৫৫)-কে গ্রেপ্তার করেন।

আরও এক অভিযানে এসআই মোঃ ফিরোজ আলী সংগীয় ফোর্সসহ ফুলপুর থানার হরিরামপুর এলাকায় বিকেল আনুমানিক ৪টায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট (মূল্য আনুমানিক ২৫ হাজার টাকা)সহ মোঃ শফিকুল ইসলাম (৪৩)-কে গ্রেপ্তার করেন।

ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
04 May 2026

ময়মনসিংহ ডিবি পুলিশের একাধিক অভিযানে বিপুল মাদকসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

www.dainikkagoj.com
04 May 2026

ময়মনসিংহ ডিবি পুলিশের একাধিক অভিযানে বিপুল মাদকসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

www.dainikkagoj.com