বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
লালপুরে অবৈধভাবে আঁখ মারাই এর জন্য ৫০ হাজার টাকা জরিমানা রামগড়ে গ্যাস সংকটে জনভোগান্তি, বেশি অর্থ দিয়েও মিলছেনা গ্যাস কুষ্টিয়ায় অস্ত্র ও গুলি উদ্ধার  কুষ্টিয়ায় সাংবাদিক সবুজের পিতার ইন্তেকাল  সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার দীঘিনালায় জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষক মনোয়ারা আক্তার খাগড়াছড়িতে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে রাইস ট্রান্সপ্ল্যান্টারের দ্বারা ধানের চারা রোপণ  খেজুরের রসে জীবিকা নির্বাহ করছেন গাছি আব্দুল মান্নান  কুষ্টিয়ায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্যাবসায়ীকে জরিমানা

তাড়া‌শের আলো‌চিত খুনের দায়ে  ভাগনের মৃত্যুদণ্ড

Reporter Name / ১৫৩ Time View
Update : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

মজিবর রহমান 

স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের তাড়াশে আলো‌চিত মামা-মামি ও মামাতো বোন হত্যার দায়ে ভাগনে রাজিব কুমার ভৌমিক (৩৬) নামের এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত এর অতিরিক্ত পিপি হামিদুল ইসলাম দুলাল।

রোববার (২০ এপ্রিল) বেলা ৩টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান এই কারাদণ্ডের আদেশ দেন।

আদালতের অতিরিক্ত পিপি হামিদুল ইসলাম দুলাল বলেন, আসামি ২০২৪ সালের ৯ ডিসেম্বর উচ্চ আদালত থেকে জামিন নেওয়ার পর থেকে পলাতক রয়েছেন। গ্রেপ্তারের পর সাজা কার্যকর করা হবে।
দণ্ডপ্রাপ্ত রাজিব কুমার ভৌমিক সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার তেলিপাড়া গ্রামের মৃত বিশ্বনাথ ভৌমিক ও প্রমিলা রানী ভৌমিকের ছেলে। তিনি হত্যার শিকার বিকাশ সরকারের আপন ভাগনে।

মামলার সূত্রে জানা যায়, টাকা-পয়সা লেনদেনকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে ২০২৪ সালের ২৭ জানুয়ারি সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকার বারোয়ারি বটতলা মহল্লার বাসিন্দা বিকাশ সরকার (৪৫), তাঁর স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী পারমিতা সরকার তুষিকে (১৫) গলা কেটে হত্যা করেন রাজীব। রাজীব বিকাশ সরকারের আপন ভাগনে। এ ঘটনায় নিহত স্বর্ণা রানী সরকারের ভাই সুকমল চন্দ্র সাহা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে তাড়াশ থানায় মামলা করেন।

পরে মোবাইল ফোন থেকে পাওয়া মামা-ভাগনের কথোপকথনের সূত্র ধরে রাজিবকে আটক করে সিরাজগঞ্জ ডিবি পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেন এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্ত শেষে পুলিশ রাজিব কুমার ভৌমিককে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। স্বাক্ষ্যপ্রমাণ শেষে আজ তাঁকে মৃত্যুদণ্ড দেন আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর