বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি লংগদুতে নির্বাচন ও গণভোট উপলক্ষে আনসার ভিডিপির ব্রিফিং অনুষ্ঠিত  সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বহিরাগতদের প্রবেশ বন্ধ করতে হবে-ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ঠাকুরগাঁওয়ে আনসার ও ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত  তানোরে ৬১টি ভোট কেন্দ্রের মধ্যে ৩১টি ঝুঁকিপূর্ণ কুষ্টিয়ায় নির্বাচন ঘিরে যৌথ বাহিনীর মহড়া ৩০০ আসনের সংসদ সদস্যরা দুর্নীতিমুক্ত হলে দেশ দুর্নীতিমুক্ত হবে: জাপা প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ কচাকাটাকে উপজেলা করতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ  তাড়াশে ধানের শীষে ভোট চাইলেন পৌর বিএনপি

ফুলবাড়িয়ায় চুরির অভিযোগ 

Reporter Name / ১৩৫ Time View
Update : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ

রাতের আঁধারে ময়মনসিংহ ফুলবাড়িয়ায়  চুরির অভিযোগ উঠেছে। ঘটনাটি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কালাদহ ইউনিয়নের বিদ্যানন্দ ইয়াদালী মোড়ে। গত (১১ এপ্রিল ২০২৫) খ্রিঃ তারিখ রাত অনুমান ০৮ ঘটিকায় এ ঘটনা ঘটে।

খুঁজ নিয়ে জানা যায় ফুলবাড়িয়ায় বিদ্যানন্দ ইয়াদালী মোড়ে মোঃ আসাদুজ্জামান এর রাইচ মিলের ব্যবসা রয়েছে। উক্ত রাইচ মিলের পিছনের একটি সাজনা ও একটি লিচু গাছ কেটে ফেলে। তাঁদের দেখা মাত্র দৌড়ে পালিয়ে যায়।

এ বিষয়ে ফুলবাড়িয়ায় থানায় মোঃ আসাদুজ্জামান বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করে। বাদী মোঃ আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, বিদ্যানন্দ ইয়াদালী মোড়ে নিজস্ব জায়গায় একটি রাইচ মিল দিয়া ব্যবসা করিয়া আসিতেছি। আমার মিলের পিছনে একটি সাজনা ও একটি লিচু গাছ আছে।

আমার পিতা আঃ হাকিম ফকির ও চাচা আবু বক্কর সিদ্দিক রাত আনুমানিক ৮ ঘটিকার দিকে দেখিতে পান একই এলাকার -মোঃ চান মাহমুদ পুত্র মোঃ  তুহিন (২৩), মৃত আঃ খালেকের পুত্র বাবু (২০), মোখলেছুর রহমানের পুত্র মোঃ রবি হাসান লেবু (২৮) গাছে উঠছে।

তাদের আমার পিতা ও চাচা জিজ্ঞাসা করেন কি করছো তোমরা। তখন তাদের প্রতিত্তোর আসে চুরি করতে আসছি। তখন তাদের আটক করতে চাইলে মোঃ আঃ সালামের পুত্র মুঞ্জুরুল হক (৪৫) ও আঃ রহিমের পুত্র সাদ্দাম হোসেন (২৮) ঘটনাস্থলে আসে। তাদের নিয়ে যায় এবং আমার পিতা ও চাচাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা সহ খুন জখমের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে।

বাদী মোঃ আসাদুজ্জামান আরো বলেন, ইতিপূর্বে আমার রাইস মিল হইতে মটরের পুলি ও গোয়াল ঘর হইতে ০৩টি গাভী গরু মূল্য ৩,৬০,০০০/-টাকা চুরি হয়। আমার ধারনা উপরোক্ত বিবাদীরা পরস্পর যোগসাজশে আমার গরু ও মটরের পুলি চুরি করিয়াছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর