শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

সিরাজগঞ্জে ১১ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

Reporter Name / ১৯৩ Time View
Update : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জে ১১ কেজি নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা সহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস আভিযানিক দল গত (১৭এপ্রিল) বৃহস্পতিবার বিকাল ৪:৫০ মিনিটে মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে সিরাজগঞ্জ থানাধীন ১০নং সয়দাবাদ ইউনিয়নের অন্তর্গত সদানন্দপুর, কড্ডার মোড়রস্থ মিয়াবাড়ি মার্কেটের বিসমিল্লাহ সুইট ভান্ডারের সামনে ফাঁকা জায়গায় তিন জন ব্যক্তিকে তল্লাশি করে ১১ কেজিও নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা সহ তাদেরকে গ্রেফতার করেন। মাদক কারবারিরা হলেন, মোঃ এমান আলী (৪০), পিতা-মোঃ মোন্নাফ, সাং-এনায়েতপুর (গুচ্ছগ্রাম), থানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ, মোঃ ওয়াজেদ আলী সরকার (৬৭), পিতা-মৃত আব্দুল মজিদ সরকার, সাং-পূর্ব মোহনপুর, থানা ও জেলা-সিরাজগঞ্জ, ও মোঃ ইউসুফ আলী (৪৬), পিতা-সুবহান আলী, সাং-সিনজার কুঠিরচর, থানা-ভুরুঙ্গামারী, জেলা- কুড়িগ্রাম।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন এই তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক কারবারি দের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর