শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

ঘর ছেড়েছেন তবুও বিএনপি ছাড়েনি, তারা মূল্যায়িত হবেন: মোশারফ হোসেন

Reporter Name / ১১৮ Time View
Update : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

আরাফাত হোসেন নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন বলেছেন, যারা বিএনপির কর্মসূচিতে এখন নতুন আসছে তাদেরকে স্বাগতম। আর যারা আওয়ামী দুঃশাসনের সময় মামলা হামলার শিকার হয়ে নিজের বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বেরিয়েছে, জেল-জুলুম নির্যাতন সহ্য করে বিএনপিকে ছাড়েনি দল তাদেরকে অবশ্যই মূল্যায়ন করবে। তবে দলে এসে যদি কেউ বিশৃঙ্খলতার চেষ্টা করে তাঁকে ছাড় দেওয়া হবে না। আমাদের নেতাকর্মীর বিরুদ্ধে শতশত মিথ্যা মামলা হয়েছে। আমি চেষ্টা করেছি তাদের জামিন করার। বিএনপি অনেক বড় দল তাই আমরা সবাইকে নিয়ে এই দেশটাকে গড়তে চাই।উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সারাদেশের ন্যায় বগুড়ার নন্দীগ্রামেও বিএনপির রাজনীতির সুদিন ফিরেছে। দীর্ঘ দিন ক্ষমতার বাহিরে থাকা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখন রাজপথে সরব হয়ে উঠেছে। দলীয় যেকোন কর্মসূচিতে ত্যাগীদের পাশাপাশি এখন দেখা যাচ্ছে নিস্ক্রিয়, সুবিধাবাদী ও নতুন শতশত মুখ। অথচ কদিন আগেও হাতেগনা কয়েকজন নেতাকর্মীকে নিয়ে দলীয় কর্মসূচি বাস্তবায়ন করতে হয়েছে। আবার তারাই বিভিন্ন মামলা হামলার শিকার হয়েছে।জানতে চাইলে, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, আমরা দুর্দিনে আলহাজ্ব মোশাররফ হোসেনের নেতৃত্বে বিএনপির সকল কর্মসূচি বাস্তবায়ন করেছি। দীর্ঘ দিন আমাদের নেতাকর্মীরা অমানুষিক নির্যাতনের শিকার হয়েছে। ত্যাগীদের মূল্যায়ন দল করবে।সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর বলেন, যারা আমাদের বিপদের দিনে পাশে ছিল দলের জন্য যাদের ত্যাগ রয়েছে তারা অবশ্যই মূল্যয়ন পাবে। দলের জন্য সবাইকে প্রয়োজন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর