শিরোনাম
তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

ময়মনসিংহে ২০২৫-২৬ অর্থ বছরের প্রতিবন্ধী ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন

প্রতিবেদকের নাম / ১৩১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহে ২০২৫-২৬ অর্থবছরের প্রতিবন্ধী ভাতা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজের প্রতিবন্ধী মানুষরা প্রতিনিয়ত সংগ্রামের মধ্য দিয়ে জীবনযাপন করেন। তাদের প্রতি আরও মানবিক ও সহানুভূতিশীল মনোভাব গড়ে তুলতে হবে, যাতে তারা নিজেদের কখনো বোঝা মনে না করেন। তিনি আরও জানান, এ কার্যক্রমের মাধ্যমে যারা সুবর্ণ কার্ড পেয়েছেন, তারা আসন্ন ঈদের আগেই ভাতা পাবেন।

তিনি বলেন, প্রতিবন্ধী ভাতা যেন যথাযথভাবে ব্যবহৃত হয় সেদিকে পরিবারের সদস্যদের খেয়াল রাখতে হবে। পাশাপাশি তিনি সমাজের বিত্তবানদের আর্থিকভাবে অসচ্ছল প্রতিবন্ধী ও তাদের পরিবারকে সহায়তা করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে সুমনা আল মজিদ জানান, এবারের কার্যক্রমের আওতায় ৬১১ জন আবেদনকারীর মধ্যে ৫৭৯ জন ভাতা প্রাপ্ত হবেন। তারা প্রতি মাসে ৫০০ টাকা করে তিন মাস পরপর এই ভাতা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। এ জন্য কাউকে কোথাও যেতে হবে না এবং কোনো মধ্যস্বত্বভোগীর প্রয়োজনও নেই।

উদ্বোধনী অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
04 May 2026

ময়মনসিংহে ২০২৫-২৬ অর্থ বছরের প্রতিবন্ধী ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন

www.dainikkagoj.com
04 May 2026

ময়মনসিংহে ২০২৫-২৬ অর্থ বছরের প্রতিবন্ধী ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন

www.dainikkagoj.com