শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
পার্বত্য মন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট এর আহবায়ক ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং চাক পাবনার ভাঙ্গুড়ায় দৈনিক আলোকিত নিউজের ৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কাশিয়ানীতে সীমানা প্রাচীর নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত অন্তত ১০ সলঙ্গায় অবৈধভাবে মজুত ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুই ব্যবসায়ীকে কারাদণ্ড দীঘিনালায় জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন গণভোটের রায় বাস্তবায়ন সরকারের নৈতিক দায়িত্ব ভোলাহাটে সরকারী নির্দেশনা ফুয়েল অ্যাপ বাধ্যতামূলক,অ্যাপ ছাড়া জ্বালানি বিক্রি বন্ধের নির্দেশ তাড়াশে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন: বিয়ের দাবিতে টানা অবস্থান, পালিয়ে গেছে প্রেমিকের পরিবার ভোলাহাটে বিশেষ অভিযানে ৯৮ বোতল ভারতীয় সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক কুষ্টিয়ায় ৩১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস 

সিরাজগঞ্জে দুই মাদক কারবারি গ্রেফতার

Reporter Name / ১৬০ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জে ১৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২’র সদস্যরা। সিরাজগঞ্জ র‌্যাব ১২’র সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে (১৭ এপ্রিল) বৃহস্পতিবার ভোর রাত্রী ৪.২০ মিনিটে সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন গোলচত্বর এলাকায় পাকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা গাঁজা ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।সিরাজগঞ্জ র‌্যাব-১২’র সদর কোম্পানির সিনিয়র সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মোঃ উসমান গণি বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন।গ্রেফতারকৃত আসামিদ্বয় হলেন মোঃ আবুল হাসান পূর্বনাম শ্রী প্রান্তনাথ (২৭), পিতা- শ্রী সুনীল চন্দ্রনাথ, স্থায়ী সাং- জিরি, থানা- পটিয়া, জেলা- চট্রগ্রাম, বর্তমান সাং- রসুলপুর, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ, ও মোঃ আশরাফুল ইসলাম (৩৪), পিতা- মৃত নুরুল ইসলাম, সাং- মোরোলো আজাপাড়া, থানা- ধামইরহাট, জেলা- নওগাঁ। আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করে আসছিল।গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর