শিরোনাম
১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার তানোরে জমি বিরোধে বর্গাচাষীকে হাতুড়িপেটা, পা ভাঙার অভিযোগ সোনারগাঁওয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন: ‘আ’লীগের দোষর’ আখ্যা দিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত আগ্নেয়াস্ত্রসহ র‍্যাবের হাতে সোনারগাঁওয়ের কথিত শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেফতার গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবে সিআরএর মানববন্ধন সীতাকুণ্ডে গাইড কোম্পানির দেড় লাখ টাকার প্রস্তাব প্রত্যাখ্যান প্রধান শিক্ষকের, এলাকায় চাঞ্চল্য খাগড়াছড়ি থানার নতুন ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন, নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হচ্ছে নতুন মাত্রা বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যুসংবাদ, ৬ ঘণ্টার ব্যবধানে দুই স্বজনকে হারাল পরিবার
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

নেত্রকোণায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ৪৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬

 

পলাশ পাল, জেলা প্রতিনিধি | নেত্রকোণা

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম জনগণের সামনে তুলে ধরতে নেত্রকোণায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব সুখময় সরকার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিস, নেত্রকোনার উপপরিচালক জনাব আল ফয়সাল। পরে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, জনকল্যাণমূলক উদ্যোগ এবং নির্বাচনী ইশতেহারের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন জেলা তথ্য অফিসের তথ্য অফিসার জনাব নারায়ণ সরকার।

প্রেস ব্রিফিংয়ে বক্তারা সরকারের বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রম তুলে ধরে বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন ও পানি ব্যবস্থাপনায় বর্তমান সরকার ব্যাপক কাজ করছে। এসব কার্যক্রম জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক জনাব মোঃ শাহ আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার ডক্টর চন্দন কুমার মহাপাত্র, পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মোঃ নাজমুল হক, নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সম্পাদক জনাব এম কিবরিয়া চৌধুরী হেলিম এবং সাবেক সম্পাদক ও দৈনিক জননেত্র পত্রিকার সম্পাদক জনাব এম মুখলেছুর রহমান খান।

বক্তারা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

এসময় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
13 May 2026

নেত্রকোণায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

www.dainikkagoj.com
13 May 2026

নেত্রকোণায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

www.dainikkagoj.com