শিরোনাম
১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার তানোরে জমি বিরোধে বর্গাচাষীকে হাতুড়িপেটা, পা ভাঙার অভিযোগ সোনারগাঁওয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন: ‘আ’লীগের দোষর’ আখ্যা দিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত আগ্নেয়াস্ত্রসহ র‍্যাবের হাতে সোনারগাঁওয়ের কথিত শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেফতার গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবে সিআরএর মানববন্ধন সীতাকুণ্ডে গাইড কোম্পানির দেড় লাখ টাকার প্রস্তাব প্রত্যাখ্যান প্রধান শিক্ষকের, এলাকায় চাঞ্চল্য খাগড়াছড়ি থানার নতুন ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন, নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হচ্ছে নতুন মাত্রা বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যুসংবাদ, ৬ ঘণ্টার ব্যবধানে দুই স্বজনকে হারাল পরিবার
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

মানবিক সহায়তায় রামগড় ৪৩ বিজিবি

প্রতিবেদকের নাম / ৪৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬

 

মো. মাসুদ রানা, বিশেষ প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড়ে সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে রামগড় ৪৩ বিজিবি। দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি, সম্প্রীতি ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে নিয়মিতভাবে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে বাহিনীটি।

মঙ্গলবার (১৩ মে) সকালে রামগড় উপজেলার তৈচালাপাড়া বাস্কেটবল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। রামগড় বিজিবি জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আহসান উল ইসলাম, বিজিওএম, পিএসসি’র সার্বিক দিকনির্দেশনায় এ সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে দায়িত্বপূর্ণ এলাকার পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে আর্থিক অনুদান প্রদান করা হয়। এছাড়াও শিক্ষা ও জনকল্যাণমূলক সহায়তার অংশ হিসেবে অন্তুপাড়া জুনিয়র উচ্চ বিদ্যালয়ে সিলিং ফ্যান বিতরণ, বল্টুরামপাড়া এলাকায় সুপেয় পানির সুবিধার্থে একটি টিউবওয়েল স্থাপন এবং রামগড় রংতুলী একাডেমির জন্য সাংস্কৃতিক চর্চা বৃদ্ধিতে একটি তবলা প্রদান করা হয়।

এছাড়া আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরিব ও দুস্থ পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে অসুস্থ ও অসহায় ব্যক্তিদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তাও প্রদান করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বিজিবির এ ধরনের মানবিক উদ্যোগ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং পার্বত্য অঞ্চলে সম্প্রীতি বজায় রাখতে সহায়ক হচ্ছে।

রামগড় ৪৩ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আহসান উল ইসলাম বলেন, “দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত গরিব ও অসহায় জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে রামগড় ৪৩ বিজিবি সবসময় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
13 May 2026

মানবিক সহায়তায় রামগড় ৪৩ বিজিবি

www.dainikkagoj.com
13 May 2026

মানবিক সহায়তায় রামগড় ৪৩ বিজিবি

www.dainikkagoj.com