শিরোনাম
ভাঙ্গুড়া পৌরসভায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে শপিং কমপ্লেক্সে দুঃসাহসিক চুরি, দেড় কোটি টাকার ১৪৬ মোবাইল উধাও অনলাইনে পরিচয়, বিয়ে করতে এসে প্রেমিকার বয়স কম দেখে ফিরে গেলেন চীনা যুবক পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলের পরিচ্ছন্নতা কর্মী নিহত জনগণের মনের ভাষা বুঝে বাজেট প্রণয়ন করা হয়েছে: এমপি বীথিকা বিনতে হোসাইন গাবতলীতে অস্থায়ী ইট তুলে নেওয়ায় সড়কে চরম ভোগান্তি, ‘ইট ভাড়া’ নিয়ে বিতর্ক জামুন্না পল্লী বন্ধু স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা (মজনু) মিশাম হ্যাচারির পচা ডিম ও বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ টাগরা গ্রামের জনজীবন চুয়াডাঙ্গায় পাচারকালে ওএমএসের চাল-আটা জব্দ, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা হাউস অব মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে বিশুদ্ধ পানির টিউবওয়েল স্থাপন
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

দীঘিনালায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু, আহত সহপাঠী

প্রতিবেদকের নাম / ২৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬

 

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিশু ত্রিপুরা (১২) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে তার সহপাঠী বিনয় ত্রিপুরা। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের ৯ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিশু ত্রিপুরা স্থানীয় বাসিন্দা সুপেন ত্রিপুরা ও মিত রানী ত্রিপুরার ছেলে। সে ৯ মাইল জুনিয়র স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। তার অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে মিশু ও তার বন্ধু বিনয় বাড়ির পাশের একটি আম গাছে উঠে আম পাড়ছিল। এ সময় গাছের একটি ডাল অসাবধানতাবশত পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পর্শ করলে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিশু ত্রিপুরাকে মৃত ঘোষণা করেন। আহত বিনয় ত্রিপুরাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে সে আশঙ্কামুক্ত রয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় নিহতের স্বজনদের আহাজারিতে হাসপাতাল এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। এলাকাবাসী জানান, বসতবাড়ির খুব কাছ দিয়ে ঝুঁকিপূর্ণভাবে বিদ্যুতের তার টানানো থাকায় দীর্ঘদিন ধরেই দুর্ঘটনার আশঙ্কা ছিল। তারা দ্রুত ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইন অপসারণ বা নিরাপদ স্থানে স্থানান্তরের দাবি জানিয়েছেন।

স্থানীয় সচেতন মহল বলছে, জনবসতির পাশে অপরিকল্পিতভাবে বিদ্যুতের তার স্থাপন এবং নিরাপত্তা ব্যবস্থা দুর্বল থাকায় এ ধরনের দুর্ঘটনা বাড়ছে। ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
13 May 2026

দীঘিনালায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু, আহত সহপাঠী

www.dainikkagoj.com
13 May 2026

দীঘিনালায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু, আহত সহপাঠী

www.dainikkagoj.com