শিরোনাম
ভাঙ্গুড়া পৌরসভায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে শপিং কমপ্লেক্সে দুঃসাহসিক চুরি, দেড় কোটি টাকার ১৪৬ মোবাইল উধাও অনলাইনে পরিচয়, বিয়ে করতে এসে প্রেমিকার বয়স কম দেখে ফিরে গেলেন চীনা যুবক পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলের পরিচ্ছন্নতা কর্মী নিহত জনগণের মনের ভাষা বুঝে বাজেট প্রণয়ন করা হয়েছে: এমপি বীথিকা বিনতে হোসাইন গাবতলীতে অস্থায়ী ইট তুলে নেওয়ায় সড়কে চরম ভোগান্তি, ‘ইট ভাড়া’ নিয়ে বিতর্ক জামুন্না পল্লী বন্ধু স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা (মজনু) মিশাম হ্যাচারির পচা ডিম ও বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ টাগরা গ্রামের জনজীবন চুয়াডাঙ্গায় পাচারকালে ওএমএসের চাল-আটা জব্দ, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা হাউস অব মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে বিশুদ্ধ পানির টিউবওয়েল স্থাপন
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

এলাকার উন্নয়নে জীবন উৎসর্গের প্রত্যয় এমপি রুমার চাটমোহরে উষ্ণ সংবর্ধনায় সিক্ত সংরক্ষিত মহিলা সংসদ সদস্য

প্রতিবেদকের নাম / ৪৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬

 

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, বিশেষ প্রতিনিধি:

“এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে প্রয়োজনে নিজের জীবন দিয়েও কাজ করে যাব”— এমন প্রত্যয়ের কথা জানালেন পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এডঃ আরিফা সুলতানা রুমা।

মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় পাবনার চাটমোহর পৌরসভার ঐতিহাসিক বালুচর খেলার মাঠ প্রাঙ্গণে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংরক্ষিত মহিলা আসন-৩৩০ থেকে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর এই প্রথম নিজ নির্বাচনী এলাকায় এসে তিনি বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন।

চাটমোহর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় এডঃ আরিফা সুলতানা রুমা বলেন,

“আমি পাবনা ও সিরাজগঞ্জ—দুই জেলারই মেয়ে। আপনাদের সুখ-দুঃখের সাথী হয়ে থাকতে চাই। দীর্ঘদিন ধরে এই এলাকার উন্নয়নের নানা অবহেলা ও সমস্যা আমি খুব কাছ থেকে দেখেছি। কোথায় কী সমস্যা রয়েছে, তা নির্দ্বিধায় আমাকে জানাবেন। আমি মানুষের কল্যাণ ও এলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিয়ে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন,

“আমি চাই সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে। এলাকার উন্নয়ন, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও মানুষের জীবনমান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”

এর আগে মঙ্গলবার বিকেল প্রায় ৫টার দিকে ঢাকা থেকে সড়কপথে চাটমোহরের কাছিকাটা এলাকায় পৌঁছালে হাজার হাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও মিছিলের মাধ্যমে তাকে বরণ করে নেন। পরে তিনি নিজ এলাকা আফ্রাতপাড়ায় গিয়ে তার মরহুম পিতা-মাতার কবর জিয়ারত করেন।

উল্লেখ্য, এডঃ আরিফা সুলতানা রুমা চাটমোহর পৌরসভার আফ্রাতপাড়া মহল্লার অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম আলহাজ আক্কাস আলীর কন্যা।

চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, সাংগঠনিক সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু, সাবেক ভিপি সেলিম রেজা, বিএনপি নেতা রবিউল করিম তারেক, অধ্যক্ষ এম এ মাহমুদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফুলচাঁদ হোসেন শামীম, যুগ্ম আহ্বায়ক জান্নাতুল নাঈম জুঁইসহ ভাঙ্গুড়া, ফরিদপুর উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
12 May 2026

এলাকার উন্নয়নে জীবন উৎসর্গের প্রত্যয় এমপি রুমার চাটমোহরে উষ্ণ সংবর্ধনায় সিক্ত সংরক্ষিত মহিলা সংসদ সদস্য

www.dainikkagoj.com
12 May 2026

এলাকার উন্নয়নে জীবন উৎসর্গের প্রত্যয় এমপি রুমার চাটমোহরে উষ্ণ সংবর্ধনায় সিক্ত সংরক্ষিত মহিলা সংসদ সদস্য

www.dainikkagoj.com