শিরোনাম
কুলাউড়ায় শ্যালিকাকে হত্যার দায়ে সালাউদ্দিনের মৃত্যুদণ্ড চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে মৃত্যু বাঘারপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন সোনারগাঁও পুলিশের নিয়মিত অভিযানে আওয়ামী লীগ সংগঠনের ৩জন সহ আটক ৯ সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় বেসরকারী হাসপাতালকে ভ্রাম্যমান আদালতের জরিমানা  সোনারগাঁওয়ে সরকারি জমি জোরপূর্বক দখল,গাছ কর্তন ও রাস্তা ভেঙে  অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ রূপগঞ্জে দুই স্টিল মিলে ৩ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে ফরটিস গ্রুপের প্লাটিনাম কোম্পানির বিরুদ্ধে কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ আরাকান আর্মির হাতে আটক আরও ৪১ জেলে দেশে ফিরলেন, বছরে ফেরত ৩২৩ জন রামগড় ৪৩ বিজিবি’র মানবিক সহায়তা প্রদান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় বেসরকারী হাসপাতালকে ভ্রাম্যমান আদালতের জরিমানা 

প্রতিবেদকের নাম / ১১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

 

সোনারগাঁও ( নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের তালতলা এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকার দায়ে ‘মা হাসপাতাল’ নামের একটি বেসরকারি হাসপাতাল পরিচালনার দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এম রাফসান রাব্বি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই অর্থদণ্ড আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,তালতলা এলাকার ওই হাসপাতালে অভিযান পরিচালনাকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও হাসপাতাল পরিচালনার জন্য প্রয়োজনীয় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দেখাতেও ব্যর্থ হয় কর্তৃপক্ষ। এসব অনিয়মের দায়ে সংশ্লিষ্ট আইনে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এম রাফসান রাব্বি বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমরা নিয়মিত তদারকি করছি। অভিযানে হাসপাতালটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও পরিবেশ ছাড়পত্র না থাকার প্রমাণ পাওয়ায় ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে উপজেলার বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেল আহমেদ বলেন, “সরকারি নিয়ম মেনে নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা প্রদান নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য”। কোনো বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ কিংবা প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি বা অনিয়ম থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
26 November 2026

সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় বেসরকারী হাসপাতালকে ভ্রাম্যমান আদালতের জরিমানা 

www.dainikkagoj.com
26 November 2026

সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় বেসরকারী হাসপাতালকে ভ্রাম্যমান আদালতের জরিমানা 

www.dainikkagoj.com