শিরোনাম
১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার তানোরে জমি বিরোধে বর্গাচাষীকে হাতুড়িপেটা, পা ভাঙার অভিযোগ সোনারগাঁওয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন: ‘আ’লীগের দোষর’ আখ্যা দিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত আগ্নেয়াস্ত্রসহ র‍্যাবের হাতে সোনারগাঁওয়ের কথিত শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেফতার গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবে সিআরএর মানববন্ধন সীতাকুণ্ডে গাইড কোম্পানির দেড় লাখ টাকার প্রস্তাব প্রত্যাখ্যান প্রধান শিক্ষকের, এলাকায় চাঞ্চল্য খাগড়াছড়ি থানার নতুন ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন, নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হচ্ছে নতুন মাত্রা বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যুসংবাদ, ৬ ঘণ্টার ব্যবধানে দুই স্বজনকে হারাল পরিবার
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন, এলাকায় চাঞ্চল্য

প্রতিবেদকের নাম / ৫৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের সলঙ্গায় স্ত্রীর মর্যাদা পাওয়ার দাবিতে স্বামীর বাড়িতে অনশন শুরু করেছেন ময়না খাতুন। মঙ্গলবার (১২ মে) দুপুর থেকে সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়া গ্রামে এ অনশন কর্মসূচি শুরু হলে পুরো এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভুক্তভোগী ময়না খাতুন সলঙ্গা ইউনিয়নের নাইমুড়ি গ্রামের আজিজ সরকারের মেয়ে। তিনি জানান, সলঙ্গার হাটিকুমরুল ইউনিয়নের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত রাকিবের সঙ্গে তার প্রায় ৮ মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল। পরবর্তীতে পারিবারিকভাবে তার অন্যত্র বিয়ে ঠিক হলে রাকিব বিষয়টি ভেঙে দিয়ে কাজীর মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন করেন বলে দাবি করেন তিনি।

ময়না খাতুন আরও অভিযোগ করেন, বিয়ের পর কিছুদিন যোগাযোগ থাকলেও হঠাৎ করেই রাকিব ও তার পরিবারের সদস্যরা তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। বর্তমানে তিনি স্ত্রীর স্বীকৃতি ও ন্যায্য অধিকার আদায়ের দাবিতে রাকিবের বাড়িতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

এদিকে স্থানীয়দের বরাতে জানা যায়, অনশন শুরুর পর থেকেই রাকিব ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে গেছেন। ফলে এলাকায় বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

অন্যদিকে রাকিবের মা অভিযোগ অস্বীকার করে বলেন, টিকটকের মাধ্যমে তাদের পরিচয় হলেও কোনো বিয়ের ঘটনা ঘটেনি। তিনি দাবি করেন, বিয়ের কথা সম্পূর্ণ মিথ্যা এবং তার ছেলেকে কোনোভাবেই ময়নার সঙ্গে বিয়ে দেওয়া হয়নি।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে এবং স্থানীয়রা বিষয়টি দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এখনো এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
12 May 2026

স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন, এলাকায় চাঞ্চল্য

www.dainikkagoj.com
12 May 2026

স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন, এলাকায় চাঞ্চল্য

www.dainikkagoj.com